News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় শহীদ ভগৎ সিংয়ের জন্মদিন পালিত
Image

রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় শহীদ ভগৎ সিংয়ের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্ঢেম্বর৷৷  স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর শহীদ ভগৎ সিং এর প্রয়াণ দিবস আজ রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে৷ বিভিন্ন স্থানে শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়৷ বিধায়ক সুদীপ রায় বর্মন এক অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে গিয়ে বলেন, শত্রুপক্ষ আমাকে মেরে ফেলতে পারবে৷ কিন্তু আমার ভাবনাকে মারতে পারবে না৷  ওরা আমার শরীরকে দুমড়ে মুচড়ে দিতে পারবে, কিন্তু আমার আত্মাকে শেষ করতে পারবে না৷ ছাইয়ের প্রতিটি ক্ষুদ্র অণু আমার উত্তাপের সঙ্গে চলমান৷ আমার এমনই উন্মাদনা যে কারাগারে বসেও আমি স্বাধীন৷ ’২৩ বছর বয়সে দেশের জন্য ফাঁসির দড়ি গলায় পরেন বীর বিপ্লবী ভগৎ সিং৷ ১৯০৭ সালের আজকের দিনেই জন্ম নেন ভগৎ সিং৷ দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অমর কীর্তির জন্য সবাই তাঁকে শহিদ ভগৎ সিং বলেই চেনে৷ জেলে ভারতীয় ও ব্রিটিশ বন্দীদের সমানাধিকারের দাবিতে ৬৪ দিন টানা অনশন চালিয়ে তিনি সমর্থন আদায় করেন৷ প্রবীণ স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধে এক ব্রিটিশ পুলিশ সুপারিনটেনডেন্ট মিস্টার স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন ভগৎ সিং৷ বিচারে তাঁর ফাঁসি হয়৷ তাঁর দৃষ্টান্ত শুধুমাত্র ভারতীয় যুবসমাজকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধই করেনি, ভারতে সমাজতন্ত্রের উত্থানেও প্রভূত সহায়তা করেছিল৷ বীর বিপ্লবী শহীদ ভগৎ সিং-এর জন্ম জয়ন্তীতে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন লক্ষ কোটি প্রণাম ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন৷ বিধায়ক সুদীপ রায় বর্মনের এ ধরনের উক্তির বিষয় নিয়ে রাজ্যের রাজনৈতিক মহল সহ সচেতন মহলে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস দলকে চাঙ্গা করতে এবং দলীয় কর্মী সমর্থক ও যুব সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই তিনি এ ধরনের কৌশল নিয়েছেন বলেও অনেকে মনে করে৷

Releated Posts

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top