News Flash

  • Home
  • দেশ
  • ইতালির মসনদে বসতে চলেছেন মেলোনি; শুভেচ্ছা মোদীর, পাল্টা জানালেন ধন্যবাদ
Image

ইতালির মসনদে বসতে চলেছেন মেলোনি; শুভেচ্ছা মোদীর, পাল্টা জানালেন ধন্যবাদ

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : ইতালির মসনদে বসতে চলেছেন জিওর্জিয়া মেলোনি। সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে তাঁর পার্টি ‘ব্রাদার্স অফ ইটালি’। ফলে দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন মেলোনি। বুধবার তাঁকে নির্বাচনে জয়ের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “জিওর্জিয়া মেলোনিকে ইতালির সাধারণ নির্বাচনে জয়ের শুভেচ্ছা ও অভিনন্দন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে আপনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।”

শুভেচ্ছার বিনিময়ে পাল্টা প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন মেলোনি। টুইট করে মেলোনি জানান, “অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী মোদী। আন্তর্জাতিক স্থিতিশীলতা এবং অন্যান্য সমস্ত বৈশ্বিক চ্যালেঞ্জের বিষয়ে আপনার এবং আপনার সরকারের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।” প্রসঙ্গত, নয়াদিল্লি ও রোমের সম্পর্ক যথেষ্ট মজবুত। ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে গুরুত্ব দেয় কেন্দ্র সরকার। সেই সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বার্তাই এদিন দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top