News Flash

  • Home
  • দেশ
  • আদিবাসী যুবতীকে ধর্ষণে অভিযুক্তর দশ বছরের কারাবাস
Image

আদিবাসী যুবতীকে ধর্ষণে অভিযুক্তর দশ বছরের কারাবাস

বাঁকুড়া, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : এক আদিবাসী যুবতীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্যাক্তিকে দশ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন বা়কুড়া আদালতের বিচারপতি মালতী কর্মকার।অভিযুক্ত ব্যক্তির দশ বছরের কারাবাসের সাথে কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছমাস কারাদন্ডের আদেশ দিয়েছেন বিচারপতি।

২৮.৬.৯৫ তারিখে বাকুড়া জেলার রায়পুর থানার রায়ডি গ্ৰামে অভিযুক্ত তপন মান্ডি ওই আদিবাসী যুবতীকে একা পেয়ে তাকে ধর্ষণ করে।বাকুড়া আদালতের সরকারি আইনজীবী অরুন কুমার চট্টোপাধ্যায় জানান ওই গ্ৰামের বাসিন্দা বদনী মূর্মূর শারীরিক অসুস্থতার কারনে তার সেবা শুশ্রূষা করার জন্য তার বোন রায়ডি গ্ৰামে আসেন। ঘটনার দিন বদনীর স্বামী হাটে যায় বলে বাড়ি ফিরতে দেরী হয়, বদনী জিনিস আনতে গ্ৰামের মুদিখানায় গিয়েছিল।সেই সুযোগে তপন বদনীর বাড়িতে ঢুকে একাকী যুবতীর উপর চড়াও হয়। ও তাকে ধর্ষণ করে। দিদি অর্থাৎ বদনী বাড়ি ফিরলে তাকে সব ঘটনা খুলে বলে তার বোন। রাতে বদনীর স্বামী বৈদ্যনাথ বাড়ী ফিরলে তাকেও সব জানানো হয়।তারপর পরদিন রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। অভিযোগের পরই ধরা পড়লেও জামিন পাওয়ার পর সে পালিয়ে যায় । তারপর ফের ২০২২সালে জানুয়ারি মাসে পুলিশের হাতে ধরা পড়ে বলে জানান সরকারি আইনজীবী। তারপর তাকে আদালতে হাজির করানো হয়।বাঁকুড়া আদালতের অতিরিক্ত দায়রা আদালতের বিচারপতি মালতী কর্মকার দীর্ঘ শুনানী ও সাক্ষীর ভিত্তিতে বুধবার আসামী তপন মান্ডিকে দোষী সাব্যস্ত করে তার কারদন্ড ঘোষনা করেন। 

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top