News Flash

  • Home
  • প্রধান খবর
  • লখিমপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৮; আহত ২৫ জন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী যোগীর
Image

লখিমপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৮; আহত ২৫ জন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী যোগীর

লখনউ, ২৮ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় বেসরকারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মোট ৮ জন। ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে লখিমপুর খেরি জেলার শারদা নদীর ওপর একটি সেতুতে। আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য লখনউতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন এডিএম সঞ্জয় কুমার।

পুলিশ সূত্রের খবর, বুধবার সকালে শারদা নদীর ওপর একটি সেতুতে বেসরকারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস ও ট্রাকের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাসে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। বাসটি ধৌরহারা থেকে লখিমপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে, সকাল সাড়ে ৭টা নাগাদ বাহরাইচগামী বাস ও ট্রাক উভয়েই ইসানগর থানার কাছে সেতুর উপর দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়, পরে আরও দু’জন প্রাণ হারান। আহত ২৫ জনের মধ্যে ১২ জনের অবস্থা সঙ্কটজনক।

ভয়াবহ এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের চিকিৎসা সুবিধা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top