News Flash

  • Home
  • বিদেশ
  • শিনজোর অন্ত্যেষ্টিক্রিয়ায় ফুল হাতে হাজারো মানুষ
Image

শিনজোর অন্ত্যেষ্টিক্রিয়ায় ফুল হাতে হাজারো মানুষ

টোকিও, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : বন্দুকবাজের গুলিতে নিহত হওয়ায় প্রায় তিন মাস পর জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার । শিনজোর অন্ত্যেষ্টিক্রিয়ায় ফুল হাতে হাজির হাজারো মানুষ ।

কঠোর নিরাপত্তায় ফুল, প্রার্থনা আর গান স্যালুটে টানা তিনদিনের এই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন বিশ্বনেতারা। অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে এরইমধ্যে টোকিও পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিদেশী অনেক অতিথি। অনুষ্ঠানে ৫০ জন প্রাক্তন ও বর্তমান রাষ্ট্রপ্র্রধানসহ প্রায় ৭শ জন বিদেশি অতিথির অংশ নেওয়ার কথা রয়েছে।

অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে এদিন সকাল থেকেই উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ। ভিড় সামলাতে না পেরে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই খুলে দেওয়া হয় গেট। কয়েক ঘণ্টায় ১০ হাজারের বেশি মানুষ শিনজোর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ফুল দেওয়ার পর কিছুক্ষণ নীরব থেকে সেখানে শিনজোর ছবির সামনে প্রার্থনা করেন তারা।

দেশি-বিদেশী অতিথিদের নিরাপত্তায় রাজধানী টোকিওজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর ২০ হাজার সদস্য। জাপানে ব্যাপক মূল্যস্ফীতির মধ্যে জাঁকজমক ও ব্যয়বহুল এ অনুষ্ঠানের বিরোধীতা করে গেল কয়েকদিন ধরে বিক্ষোভ করছে দেশটির জনগণ। উল্লে­খ্য, নারা শহরের নির্বাচনী প্রচারের সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করা হয়। ৬৭ বছর বয়সী অ্যাবে হামলার কয়েক ঘন্টার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শিনজো অ্যাবে জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন।

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top