News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অনিয়মিত শ্রমিকদের জন্য কল্পতরু আগরতলা পুর নিগম, বৃদ্ধি হল ভাতা
Image

অনিয়মিত শ্রমিকদের জন্য কল্পতরু আগরতলা পুর নিগম, বৃদ্ধি হল ভাতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : দুর্গোত্সবের মুহুর্তে অনিয়মিত শ্রমিকদের জন্য কল্পতরু আগরতলা পুর নিগম। তাঁদের ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন নিগমের মেয়র দীপক মজুমদার।

আজ সাংবাদিক সম্মেলনে মেয়র দীপক মজুমদার বলেন, প্রচুর সংক্ষক অনিয়মিত শ্রমিক আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে দীর্ঘদিন যাবদ যুক্ত আছেন। তাঁদের মধ্যে অনেকে রাস্তা ও নর্দমা পরিস্কারের সঙ্গে যুক্ত, আবার অনেকে ড্রাইভার ও অফিসের দৈনন্দিন কাজে যুক্ত আছেন। আবার অনেকে ম্যালেরিয়া স্প্রে এবং ওয়ার্ডের আর্বজনা ও নর্দমা পরিস্কারের সঙ্গে যুক্ত আছেন। এই রকম মোট ২১৬৩ জন অনিয়মিত শ্রমিক আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে বিভিন্ন কাজের সঙ্গে নিয়োজিত আছেন।

তিনি বলেন, দীর্ঘদিন যাবদ পূর্বতন সরকারের কাছে পুর নিগমের অনিয়মিত কর্মীরা মজুরি বৃদ্ধির জন্য দাবী করে আসছিলেন। বর্তমান বিজেপি সরকার আগরতলা পুর নিগমে ক্ষমতায় আসার পর অনিয়মিত শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবী বিশেষ গুরত্ব সহকারে পর্যালোচনা করেছে। তাঁর বক্তব্য, বর্তমান বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে মোট ২১৬৩ জন শ্রমিকের মজুরি দিন প্রতি মাথা পিছু ৫২ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। ফলে, তারা মাসে ৯০০০ হাজার আয় করতে পারবেন।

সাথে তিনি যোগ করেন, এছাড়া বাড়ি বাড়ি গিয়ে ময়লা পরিস্কারের জন্য মোট ৪১৭ জন অনিয়মিত মহিলা শ্রমিক এই কাজের সঙ্গে যুক্ত আছেন। এই ক্ষেত্রে এই সমস্ত শ্রমিকদের উৎসাহ প্রেরন ভাতা প্রতি মাসে ৫০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।তিনি বলেন, চুক্তিবদ্ধ কর্মচারিদের কথা মাথায় রেখে সর্বমোট ৩৯ জন চুক্তিবদ্ধ কর্মচারিকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তিনি জানান, এই সিদ্ধান্তগুলি রূপায়নে আগরতলা পুর নিগমের বছরে মোট ৪ কোটি ২৯ লক্ষ ৯৩ হাজার ৩০৭ টাকা খরচ হবে এবং এই খরচ নিগমের নিজস্ব আয় থেকে বহন করা হবে।

Releated Posts

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top