News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ভারত-আমেরিকা অংশীদারিত্বের মূল স্তম্ভ : এস জয়শঙ্কর
Image

প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ভারত-আমেরিকা অংশীদারিত্বের মূল স্তম্ভ : এস জয়শঙ্কর

পেন্টাগন, ২৭ সেপ্টেম্বর (হি.স.): প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ভারত-আমেরিকা অংশীদারিত্বের মূল স্তম্ভ। পেন্টাগনে আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড জে. অস্টিন তৃতীয়ের সঙ্গে সাক্ষাতের পর জানালেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। জয়শঙ্কর আরও জানিয়েছেন, বৈশ্বিক পরিস্থিতি চ্যালেঞ্জিং, তাই ইন্দো-প্যাসিফিকের স্থিতিশীলতা নিশ্চিত করা উচিত।

ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোররাতে আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড জে. অস্টিন তৃতীয়ের সঙ্গে সাক্ষাতের বেশ কয়েকটি ছবি টুইট করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, “প্রতিরক্ষা সচিব লয়েড জে. অস্টিন তৃতীয়ের সঙ্গে আবার দেখা করে আনন্দিত। আমরা নীতি বিনিময়, আন্তঃব্যবহারযোগ্যতা, প্রতিরক্ষা বাণিজ্য, পরিষেবা অনুশীলন এবং সামরিক-শিল্প সহযোগিতায় স্থির অগ্রগতি লক্ষ্য করেছি।” জয়শঙ্কর আরও জানান, “ইউক্রেন সংঘাত, ইন্দো-প্যাসিফিক উন্নয়ন, সামুদ্রিক চ্যালেঞ্জ এবং আঞ্চলিক ইস্যুতে দৃষ্টিভঙ্গি বিনিময় করেছি আমরা। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সমসাময়িক ভারত-আমেরিকা অংশীদারিত্বের মূল স্তম্ভ।”

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top