News Flash

  • Home
  • ত্রিপুরা
  • RSS :খোয়াইয়ে আরএসএসের কর্মসূচিতে এসপিও জওয়ানের অংশগ্রহণ ঘিরে জল্পনা
Image

RSS :খোয়াইয়ে আরএসএসের কর্মসূচিতে এসপিও জওয়ানের অংশগ্রহণ ঘিরে জল্পনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর : খোয়াই শহরের আর এস এসের মিছিলে পুলিশের জনৈক এস পি ও জওয়ানকে দেখা গিয়েছে৷ আর এস এসে র মিছিলে এস পি ও জওয়ানের অংশগ্রহণ করার ঘটনায় জনগণের নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে উঠেছে প্রশ্ণও৷ আর এস এস (রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ)র উদ্যোগে খোয়াই জেলা সদর শহরে বিভিন্ন সময় কর্মসূচি পালন করছে৷ তাছাড়াও খোয়াই মহকুমার বিভিন্ন স্থানে প্রতিদিনই চলছে কোন না কোন অনুষ্ঠান আর এস এসের৷ আর এস এস এর কর্মসূচি নিয়ে কোনো ধরনের প্রশ্ণ নেই৷ পুলিশ মহলের এই একাংশের প্রশ্ণ কিন্তু অন্য আর একটি৷ আর এস এস- র বিভিন্ন প্রকাশ্য কর্মসূচীতে জনৈক এস পি ও জওয়ানকে দেখা যাচ্ছে বলে অভিযোগ৷ প্রশ্ণ, এস পি ও জওয়ান কিভাবে আর এস এস (রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের) কর্মসূচিতে অংশগ্রহণ করে? আর এস এস -র প্রতিদিনের প্রাতঃকালীন প্রশিক্ষণ, মিছিল ইত্যাদিতে ঐ এস পি ও জওয়ানকে সব সময়েই দেখা যাচ্ছে৷ আর এস এস -র মিছিলে সংগঠনের নিজস্ব পোশাকে কাঁধে লাঠি নিয়ে তাকে হাঁটতে দেখা যাচ্ছে৷ ঐ এস পি ও জওয়ান নিজের সামাজিক মাধ্যমেও বিভিন্ন সময় ছবি আপলোড করছে বিভিন্ন প্রাতঃকালীন প্রশিক্ষণের আরএসএসের পোশাক পরিধান করে ও বিভিন্ন কর্মসূচির৷ এ নিয়ে এখানে প্রশ্ণ উঠেছে৷ সবারই জিজ্ঞাসা যে, আর এস এস -র  মতো একটি সংগঠনের কর্মসূচীতে পুলিশে কর্মরত কেউ প্রকাশ্যে অংশ নিতে পারে কিনা! ঐ এস পি ও জওয়ানের নাম বিকাশ দাস৷তিনি খোয়াই ট্রাফিক ইউনিটে এস পি ও জওয়ানের চাকুরিতে কর্মরত৷ কল্যানপুর থানাধীন লক্ষীনারায়নপুর পঞ্চায়েতের গৌরাঙ্গটিলা গ্রামে তার বাড়ী৷তিনি প্রায় সময়েই খোয়াইয়ে আর এস এস -র  সব ধরনের প্রকাশ্য কর্মসূচীতে অংশ নেন কর্তব্য পালন না করে বলে অভিযোগ৷ এমনও অভিযোগ উঠেছে যে, আর এস এস -র দোহাই দিয়ে বিকাশ দাস তার নিজের সরকারী ডিউটিও প্রায়ই কামাই করে চলেছেন৷অর্থাৎ সরকারী ডিউটিতে ফাঁকি দিয়ে চলেছেন আকছার৷ আর এস এস -র সাথে ঘনিষ্ঠ বলে পুলিশের আধিকারিকেরা কেউ বিকাশকে ঘাঁটাতে সাহস করেন না৷ পুলিশের অন্দরমহল থেকেই উঠে এসেছে এই অভিযোগ৷
আর এস এস – র মিছিলেও তাকে সংশ্লিষ্ট সংগঠনের নিজস্ব পোশাকে ও কাঁধে লাঠি নিয়ে খোয়াইয়ের রাজপথে হাঁটতে দেখা যাচ্ছে৷ রবিবার সকালেও খোয়াই শহরে বিকাশ দাসকে আর এস এস -র মিছিলে সংগঠনের নিজস্ব পোশাকেও লাঠি কাঁধে হাঁটতে দেখেছেন মানুষ৷ নিজের চেহারাকে জনসমক্ষে আড়াল করতে  মিছিলে বিকাশ দাসকে মুখে সবুজ রঙের মাস্ক পড়ে হাঁটতে দেখা গেছে৷ অথচ,এদিনের ঐ মিছিলে বিকাশ দাস ছাড়া অন্য কেউ মুখে  মাস্ক পরিহিত ছিল না বলে দেখা গেছে৷ তিনি কি এটা পারেন? ঐ সময় কি তার কেন ডিউটি ছিল? সরকারী চাকুরি করে পুলিশের একজন এস পি ও জওয়ান কোননিয়মে আর এস এস -র মিছিলে পুলিশের কোন লোক প্রকাশ্যে হাঁটতে পারেন কিনা ! এই জিজ্ঞাসা এখন খোয়াইবাসীর৷বিষয়টি তদন্ত করে দেখার  দাবী উঠেছে৷খোয়াইবাসী জেলা পুলিশ সুপারের কাছে তদন্তের দাবী উঠেছে সংশ্লিষ্ট মহলে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top