News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের বালুচিস্তানে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, দুই মেজর-সহ ৬ জন জওয়ানের মৃত্যু
Image

পাকিস্তানের বালুচিস্তানে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, দুই মেজর-সহ ৬ জন জওয়ানের মৃত্যু

বালুচিস্তান, ২৬ সেপ্টেম্বর (হি.স.): পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ভেঙে পড়ল পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর দু’জন মেজর-সহ মোট ৬ জন সেনা জওয়ান। রবিবার গভীর রাতে হারনাই জেলার খোস্ত শহরের কাছে একটি ফ্লাইং মিশনের সময় এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। ৬ জন জওয়ানের মধ্যে দু’জন পাইলটও ছিলেন যারা প্রাণ হারিয়েছেন।

হেলিকপ্টার দুর্ঘটনায় শহিদ জওয়ানরা হলেন-মেজর মুহাম্মদ মুনীব আফজাল (৩০), মেজর খুররাম শাহ্জাদ (৩৯), সুবেদার আব্দুল ওয়াহিদ (৪৪), নায়েক জলিল (৩০), সিপাই মহম্মদ ইমরান (২৭) ও সিপাই শোয়েব (৩৫)। মাটিতে আছড়ে পড়ার পর হেলিকপ্টারে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top