News Flash

  • Home
  • দেশ
  • নবরাত্রির প্রথম দিনে পুণ্যার্থীদের ঢল বৈষ্ণোদেবী মন্দিরে, পবিত্ৰক্ষণে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

নবরাত্রির প্রথম দিনে পুণ্যার্থীদের ঢল বৈষ্ণোদেবী মন্দিরে, পবিত্ৰক্ষণে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

জম্মু ও নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): পবিত্র নবরাত্রির প্রথম দিনে জম্মু-কাশ্মীরের কাটরার মাতা বৈষ্ণোদেবী মন্দিরে ঢল নামল পুণ্যার্থীদের। সোমবার বিপুল সংখ্যক পুণ্যার্থীদের ভিড়ে উপচে পড়ে বৈষ্ণোদেবী মন্দির চত্বর। সকাল থেকেই মন্দিরের উদ্দেশে রওনা হন বিপুল সংখ্যক ভক্তরা। মন্দিরে পৌঁছনোর পর পূজার্চনা করেন পুণ্যার্থীরা।

নবরাত্রির পবিত্ৰক্ষণে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “শক্তির আরাধনার মহাপর্ব নবরাত্রি উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে জানাই শুভেচ্ছা। আস্থা ও বিশ্বাসের এই শুভ উপলক্ষ সকলের জীবনে নতুন শক্তি ও নতুন উদ্যম সঞ্চার করুক। জয় মাতা দি!” প্রধানমন্ত্রী এদিন টুইটে আরও লিখেছেন, “আজ থেকে শৈলপুত্রীর পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে নবরাত্রি। তাঁর কৃপায় সকলের জীবন সুখ, সৌভাগ্য ও স্বাস্থ্যে ভরে উঠুক এই কামনা করছি।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top