News Flash

  • Home
  • দিনের খবর
  • Toy Train Service:চালু হল এনজেপি-দার্জিলিং ভিস্তা ডোম টয় ট্রেন পরিষেবা
Image

Toy Train Service:চালু হল এনজেপি-দার্জিলিং ভিস্তা ডোম টয় ট্রেন পরিষেবা

শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : এবার শিলিগুড়ি থেকে পাহাড়ে ওঠার পথে ট্রেনে বসেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, চা বাগান, তিস্তা নদী, মহানন্দা অভয়ারণ্য, পাহাড়ি ঝরনা দেখা যাবে। শুধু তাই নয়, ট্রেনে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি খাদ্যরসিকেরা স্বাদের মজাও নিতে পারবেন। ভিস্তা ডোম ট্রেনের সঙ্গে রেস্তোরাঁ কোচও রাখা হয়েছে।

এনজেপি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা আগেই শুরু হয়েছিল। এবার পুজোর আগে ভিস্তা ডোম টয় ট্রেন পরিষেবা শুরু হল ওই পথে। ফলে সোমবার থেকেই এই ট্রেনটি পাহাড়ে ছোটা শুরু করল।

সাধারণ টয় ট্রেনের মতো এনজেপি স্টেশন থেকেই ছাড়ল ভিস্তা ডোম টয় ট্রেনটি। পুজোর প্রাক্কালে, সোমবার সকালে এনজেপি স্টেশনে সবুজ পতাকা নেড়ে এই টয় ট্রেন পরিষেবার উদ্বোধন করলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনুসূল গুপ্তা। এছাড়া এই বিশেষ ট্রেনের পাহাড়ে যাত্রার সূচনায় উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top