News Flash

  • Home
  • দিনের খবর
  • Madan Mitra:মহালয়ায় তর্পণ করে বিপাকে মদন, বালি থানায় অভিযোগ দায়ের
Image

Madan Mitra:মহালয়ায় তর্পণ করে বিপাকে মদন, বালি থানায় অভিযোগ দায়ের

হাওড়া, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : মহালয়ার দিন বাবুঘাটে তর্পণ করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর সেখানেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে বিজেপির রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে দাবি করে তর্পণ করেন তিনি।

তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এর জেরে সোমবার মদন মিত্রর বিরুদ্ধে হাওড়ার বালি থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। তাদের দাবি, হিন্দু শাস্ত্র মতে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। এই কাজ করে মদন মিত্র ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছেন। যদিও এ প্রসঙ্গে মদন মিত্রর দাবি ছিল, শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষকে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে। সোমবার মদনবাবুর বিরুদ্ধে বালি থানায় অভিযোগ দায়ের করে বিজেপি।

বিজেপির বালি এক নম্বর মণ্ডলের সভাপতি ইন্দ্রনীল দাশগুপ্ত এই অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগপত্রে লেখেন, হিন্দু শাস্ত্র মতে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। কিন্তু, রবিবার যেভাবে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে মদন মিত্র তর্পণ করেছেন তা তাঁদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে। তাই পুলিশ মদন মিত্রের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিক।

মহালয়া উপলক্ষে রবিবার রাজ্যের প্রায় সব প্রান্তেই ঘাটে ঘাটে শুরু হয় তর্পণ। সকাল থেকেই নদী ঘাটগুলিতে ভিড় লক্ষ্য করা গিয়েছিল। আর সেই মতো বাবুঘাটে তর্পণের লাইনে দেখা গিয়েছিল মদন মিত্রকেও। বাবুঘাটে তর্পণ করার সময় মদন মিত্র মালা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের ছবিতে। তিনি বলেছিলেন, “এরা ব্যক্তিগত জীবনে সুস্থ থাকুন। আমাদের বিরোধী দলনেতা উনি রেজিস্টার মেনটেন করতে থাকুন। আগামী বছর যখন পঞ্চায়েত নির্বাচন হবে তারপর তর্পণ করতে আর কোনও বিজেপিকে নেতাকে পাওয়া যাবে না। কিন্তু, বার বার বলছি যাঁদের ছবি দেখছেন, বাংলার মানুষরা যাঁদের প্রতি বীতশ্রদ্ধ, সেই মানুষরা সুস্থ থাকুন, পরিবারে ভালো থাকুন, দীর্ঘায়ু কামনা করছি। কিন্তু রাজনৈতিক তান্ডব,সন্ত্রাস তার অবসান ঘটুক। সেই কারণেই তর্পণ।”

Releated Posts

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top