News Flash

  • Home
  • দিনের খবর
  • Congress:কমল নাথ কিংবা দিগ্বিজয় কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন দাখিলের জল্পনা তুঙ্গে
Image

Congress:কমল নাথ কিংবা দিগ্বিজয় কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন দাখিলের জল্পনা তুঙ্গে

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থান রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়েও জটিলতা বাড়ছে। কংগ্রেস শীর্ষ সূত্রের খবর, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সভাপতি পদে মনোনয়নপত্র পেশ নাও করতে পারেন। তিনি মুখ্যমন্ত্রী পদেই থাকতে চান।

সোমবার গেহলট বলেন, আমি কংগ্রেস অনুগামীদের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়তে রাজি। কিন্তু বিশ্বাসঘাতকদের জন্য চেয়ার ছাড়ব না। এই আবহে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কমল নাথ কিংবা দিগ্বিজয় সিং সভাপতি পদে মনোনয়নপত্র পেশ করতে পারেন বলে কংগ্রেস সূত্রের খবর। এদিনই তিনি বলেন, কোনও বিশ্বাসঘাতকের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়ব না। তাঁর ইঙ্গিত উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের দিকেই।
রবিবার সকাল পর্যন্ত ঠিক ছিল, গেহলটের ছেড়ে যাওয়া আসনে বসবেন তাঁরই চির প্রতিদ্বন্দ্বী সচিন পাইলট। সেইমতো সন্ধ্যায় জয়পুরে কংগ্রেস বিধায়কদের বৈঠক ডাকা হয়। বৈঠকে যোগ দিতে জয়পুরে আসেন এআইসিসির পর্যবেক্ষক মল্লিকার্জুন খাড়গে এবং অজয় মাকেন।

কিন্তু সেই বৈঠকের আগেই গেহলট তাঁর অনুগামী বিধায়কদের দিয়ে পাইলটের বিরুদ্ধে বিদ্রোহ করিয়ে দেন। প্রায় ৯০ জন বিধায়ক বেঁকে বসেন। তাঁরাও বলেন, বিশ্বাসঘাতককে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে দেওয়া যাবে না। পাইলট মুখ্যমন্ত্রী হলে তাঁরা ইস্তফা দেবেন বলেও হুমকি দেন। পরিস্থিতি তখন অন্যদিকে মোড় নেয়।
এরই মধ্যে সোমবার কংগ্রে্স মহলে খবর, কমল নাথ কিংবা দিগ্বিজয় সিং সভাপতি পদে মনোনয়নপত্র পেশ করতে পারেন। তবে সবটাই নির্ভর করছে গান্ধী পরিবারের উপর। তবে গেহলট যে সোনিয়া, রাহুলকে বিব্রত করছেন পদে পদে, তা দলের অনেক নেতাই মেনে নিচ্ছেন।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top