News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Nabagram Puja:কোন্নগর নবগ্রামের পুজোয় ইসকন মন্দির নজর কড়বে দর্শকদের
Image

Nabagram Puja:কোন্নগর নবগ্রামের পুজোয় ইসকন মন্দির নজর কড়বে দর্শকদের

হুগলি, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : কোন্নগর নবগ্রামের দামোদর সংঘের ৪১তম দুর্গাপুজোর ভাবনা ইসকন মন্দির। এ বছর চন্দননগর কমিশনারেট এলাকার যে ক‘টি বারোয়ারি দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে তাদের মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এটি।

উদ্যোক্তারা জানান, দু’মাস ধরে দিনরাত কাজ করে যাচ্ছেন মেদিনীপুরের শিল্পীরা। সুতো, দড়ি, প্লাই, রিবন দিয়ে মণ্ডপসজ্জার কাজ চলছে। দর্শকদের সামাল দিতে পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া হবে। ইতিমধ্যেই চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা মণ্ডপ চত্বর পরিদর্শন করে গিয়েছেন। গত দু’বছর করোনার দাপটে ম্রিয়মান ছিল সব কিছু।
আয়োজন তেমন না হওয়ায় দর্শকদের ভিড় ছিল কম। এবার পরিস্থিতি অনেকটাই ভালো। প্লাই দিয়ে তৈরি হচ্ছে ইসকন মন্দিরের কাঠামো। চার দিন ইসকনের সদস্যদের নিয়ে লাইভ অনুষ্ঠান হবে। ফলে দর্শকের ঢল নামবে বলে উদ্যোক্তাদের ধারণা।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top