News Flash

  • Home
  • দিনের খবর
  • BJP:দায়িত্ব পেলে বীরভূমের বিজেপির মাটি উর্বর করব, দাবি দুধকুমারের
Image

BJP:দায়িত্ব পেলে বীরভূমের বিজেপির মাটি উর্বর করব, দাবি দুধকুমারের

রামপুরহাট, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : দল দায়িত্ব দিলে বীরভূমে বিজেপির অনুর্বর মাটিকে উর্বর করার প্রতিশ্রুতি দিলেন দলের প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল। সোমবার রামপুরহাটে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দল আমাকে কিছু জানায়নি। তবে দল যদি দায়িত্ব দেয়, তাহলে বীরভূমে বিজেপিকে শক্তিশালী করে তুলব।

তাঁর অভিযোগ, জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা শাসকদলের হাতে আক্রান্ত হয়েছেন। কিন্তু দলের নেতারা তাঁদের পাশে দাঁড়াননি। আমি মানুষের কাছে গিয়ে দেখেছি, তাঁরা খুব খারাপ অবস্থায় রয়েছেন। দায়িত্বপ্রাপ্ত নেতারা ভয়ে ঘর থেকে রাস্তায় নামেননি। সাধারণ বিজেপি কর্মীরা চেয়েছিলেন, নেতারা পাশে দাঁড়ান।
এদিন একটি স্বেচ্ছাসেবী সংস্থার ব্যানারে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার। তিনি বলেন, আমি দলের সমান্তরাল কোনও কর্মসূচি করছি না। আমি বিজেপির কোনও পদে নেই, কোনও দায়িত্বে নেই।

Releated Posts

ত্রিশূরের আতশবাজি বিস্ফোরণে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ, ক্ষতিপূরণ ঘোষণা কেরল সরকারের

ত্রিশূর, ২২ এপ্রিল (আইএএনএস): কেরলের ত্রিশূরের মুন্ডাথিক্কোডে ভয়াবহ আতশবাজি বিস্ফোরণ-কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। একই…

ByByNews Desk Apr 22, 2026

তামিলনাড়ুর মানুষ এনডিএ-কে বিপুল জয় দেবে, স্ট্যালিনকে শিক্ষা দেবে: পীযূষ গয়াল

চেন্নাই, ২১ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল মঙ্গলবার দাবি করেছেন, তামিলনাড়ুর মানুষ জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-কে বিপুল…

ByByNews Desk Apr 21, 2026

দিল্লিতে ‘নো গানস, নো গ্যাংস’ অভিযানে বড় সাফল্য: নীরজ বাওয়ানা গ্যাংয়ের দুই সহযোগী গ্রেফতার

নয়াদিল্লি, ২১ এপ্রিল (আইএএনএস): সংগঠিত অপরাধ দমনে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। ‘নো গানস, নো গ্যাংস’ অভিযানের আওতায়…

ByByNews Desk Apr 21, 2026

ভোটের আগে তৃণমূল কর্মীদের গ্রেফতারের আশঙ্কা, দাবি মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা, ২০ এপ্রিল (আইএএনএস): বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীকে বেছে বেছে গ্রেফতার করা হতে পারে বলে…

ByByNews Desk Apr 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top