News Flash

  • Home
  • খেলা
  • Football:সাফল্যের লক্ষ্যে মুখিয়ে বিবেকানন্দ জয়ের সন্ধানে ব্লাডমাউথ, স্যাগও
Image

Football:সাফল্যের লক্ষ্যে মুখিয়ে বিবেকানন্দ জয়ের সন্ধানে ব্লাডমাউথ, স্যাগও

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। বিবেকানন্দ ক্লাব বনাম ভারতরত্ন সংঘের ম্যাচ। আগামীকাল বেলা একটায়, পুলিশ মাঠে। বিবেকানন্দ ক্লাব প্রথমবারের মতো সাফল্যের লক্ষ্যে মুখিয়ে রয়েছে। আগামীকালের ম্যাচে জয় পেলে তাদের রানার্স খেতাব নিশ্চিত হয়ে যাবে। যদিও লক্ষ্য রয়েছে লিগ চ্যাম্পিয়ন হওয়ার। সুপার লিগের প্রথম ম্যাচে বিবেকানন্দ ক্লাব ২-১ গোলের ব্যবধানে সাই স্যাগকে হারিয়ে অনেকটা এগিয়ে রয়েছে। দিনের অপর খেলায় ভারতরত্ন সংঘ ও ব্লাড মাউথ ক্লাবের ম্যাচটি দুই-দুই গোলে ড্র তে নিষ্পত্তি হওয়ায় আখেরে বিবেকানন্দ ক্লাবের অনেকটা লাভ হয়েছে। আগামীকাল ঘরোয়া সিডিভিশন সুপার লিগ ফুটবলের দ্বিতীয় দিনে দুটো ম্যাচ রয়েছে। বিকেল তিনটায় ব্লাড মাউথ ক্লাব খেলবে সাই স্যাগের বিরুদ্ধে। প্রথম ম্যাচে সাই স্যাগ পরাজিত হয়েছে। ব্লাড মাউথ ক্লাব প্রথম ম্যাচে ড্র করে এক পয়েন্ট পেয়েছে। এক কথায়, আগামীকাল দুটি ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে চ্যাম্পিয়ন  রানার্সের খেতাব কোন ঘরে যাবে। ফুটবল মহলের চোখ আগামীকাল দুটো ম্যাচে ফলাফলের দিকেই। উল্লেখ্য, সাই স্যাগও  চাইছে আগামীকাল ম্যাচে ঘুরে দাঁড়াতে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top