News Flash

  • Home
  • ত্রিপুরা
  • TMC:চাকরিচ্যুত শিক্ষকদের সঙ্গে প্রতারণা করছে বিজেপি সরকার : তৃণমূল
Image

TMC:চাকরিচ্যুত শিক্ষকদের সঙ্গে প্রতারণা করছে বিজেপি সরকার : তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর : সোমবার ১০৩২৩ এর বিধানসভা অভিযানের সময় পুলিশের হাতে আক্রান্ত হওয়ার প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজ একটা দুঃখজনক, নক্ক্যারজনক ঘটনা ঘটেছে এই আগরতলার প্রাণ কেন্দ্রে যেখানে আজকে ১০৩২৩ জন যারা চাকরি হারিয়েছেন অর্থাৎ বামফ্রন্ট তাদের চাকরি দিয়েছিল অথচ পার্মানেন্ট করতে পারেনি৷ ঠিক সেইভাবে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে এই ১০৩২৩ জনের চাকরি পাকা করবে কিন্তু বিজেপি প্রতিশ্রুতি রাখতে পারেনি৷ এদের চাকরি চলে গেছে, এরা এখন অনাহারে কাটাচ্ছে, বেকারত্বের মধ্যে দিয়ে দিন যাচ্ছে৷ বহু লোক আত্মহত্যা করেছে আবার কেউ মারা গিয়েছেন৷ তিনি আরো বলেন, আজকে তারা বিধানসভা অভিযান করছিল সেখানে ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির পুলিশ অত্যাচার চালিয়েছে৷ লাঠি চার্জ যতরকমভাবে তাদের নিগ্রহ করা যায় তার পুরো ব্যবস্থা এই সরকার করেছে৷ আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আজকে যারা আক্রান্ত হয়েছে ও চাকরি হারিয়েছে তাঁদের পাশে আছি এবং আগামীদিনে তাঁদের পাশে থেকে যতদূর যেতে হয় তাঁদের পাশে থেকেই যাবো৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top