News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Ali Ashraf Miah:শারদোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন আলি আসরফ মিয়া
Image

Ali Ashraf Miah:শারদোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন আলি আসরফ মিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর : শারদ উৎসব সমাগত প্রায়৷ বাঙালি প্রাণ হিন্দু সম্প্রদায়ের মানুষজন শারদ উৎসবের আনন্দে মাতোহারা হয়ে উঠবেন৷ এই রাজ্যের হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিম ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মাবলম্বী লোকজনরাও শারদ উৎসবের আনন্দ উল্লাস সমভাবে উপভোগ করেন৷ এটি এই রাজ্যের মানুষের অন্যতম ঐতিহ্য৷ এ ধরনের প্রয়াস শান্তি সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে দীর্ঘদিন ধরে৷ এবছর শারদ উৎসবের প্রাক্কালে মুসলিম ধর্মাবলম্বী এখন সমাজসেবী বস্ত্র দানের মধ্য দিয়ে নয়া নজির স্থাপন করলেন৷ ধর্ম যার যার উৎসব সবার৷ এই শ্লোগানকে সামনে রেখে  প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আব্দুল কালামের আদর্শে অনুপ্রাণিত উদয়পুর ছাতারিয়ার বিশিষ্ট সমাজসেবী  আলি আসরফ মিঞা  অমরপুর নেতাজী কর্নারস্থিত  টাউন হলে আয়োজন করলেন বস্ত্র দান অনুষ্ঠান৷ অমরপুরের গ্রাম ও ভিলেজের জাতি জনজাতি, হিন্দু, মুসলমান সহ সকল অংশের দুস্থ পরিবারের ছয়শো কুড়ি জন নারী ও পুরুষদের হাতে তুলে দেন  পাছড়া, ধুতি, শাড়ি এবং লুঙ্গি সহ  মিষ্টির প্যাকেট৷ ওই মহতি অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোমতী জেলার জেলা পরিষদের জেলা সভাধিপতি স্বপন অধিকারি৷ উপস্থিত ছিলেন ওএনজিসির ত্রিপুরা অ্যাসেটের অগ্ণিনির্বাপক সংস্থার জেনারেল ম্যানেজার হারসিনি কানেইকর, গোমতী জেলা প্রেসক্লাবের সম্পাদক প্রানময় সাহা প্রমুখ৷ এ ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে বস্ত্র দান শেষে জানিয়েছেন সমাজসেবী আলী আশরাফ মিয়া৷ তার এ ধরনের উদ্যোগের ভুয়সি প্রশংসা করেছেন সর্বস্তরের মানুষ৷ এ ধরনের সেবামূলক কাজ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং সমাজ সেবায় অন্যান্যদের অনুপ্রাণিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও অতিথিরা অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top