News Flash

Image

TMC:আচমকাই অসুস্থ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : নিজের অফিসে বসে কাজ করতে করতে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার আরও অবনতি ঘটলে প্রাক্তন মন্ত্রীকে কলকাতায় এনে এসএসকেএম-এ ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, খাদ্যে বিষক্রিয়াজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছেন হুমায়ুন কবীর।

জানা গিয়েছে, শনিবার রাত আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের নিজের অফিসে বসে তেলেভাজা জাতীয় কিছু খাবার খেয়েছিলেন ডেবরার বিধায়ক । এরপরই আচমকা শরীরে অস্বস্তি বোধ করেন তিনি। গুরুতর অসুস্থ বোধ করায় তাঁকে তড়িঘড়ি ডেবরার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তৃণমূল কর্মী সমর্থকেরা। কিন্তু কয়েকঘণ্টা পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতা নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। রাত্রি প্রায় ১১ নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন হুমায়ুন কবীর। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। যদিও আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
উল্লেখ্য, একসময়ের দুঁদে পুলিশ কর্তা হুমায়ুন কবীর একুশের বিধানসভা ভোটে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে বিধায়ক নির্বাচিত হন হুমায়ুন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top