News Flash

  • Home
  • খেলা
  • Bloodmouth Club:সুপার লিগ : ভারতরত্নকে রুখে পয়েন্টে ভাগ ব্লাডমাউথ ক্লাবের
Image

Bloodmouth Club:সুপার লিগ : ভারতরত্নকে রুখে পয়েন্টে ভাগ ব্লাডমাউথ ক্লাবের

ভারতরত্ন – ২
ব্লাড মাউথ – ২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। ভারতরত্নকে রুখে দিয়েছে ব্লাড মাউথ ক্লাব। সুপার লিগের ম্যাচ। ভারতরত্ন সংঘ বনাম ব্লাড মাউথ ক্লাবের খেলাটি দুই- দুই গোলে ড্র-তে নিষ্পত্তি হয়েছে। দুই দল পয়েন্টও ভাগাভাগি করে নিয়েছে। আখেরে অনেকটা লাভ হয়েছে সুপার লিগের প্রথম ম্যাচে বিজয়ী দল বিবেকানন্দ ক্লাবের। তবে দিনের দ্বিতীয় ম্যাচে ভারতরত্ন ক্লাব খেলার প্রথমার্ধে দুই এক গোলে লিড নিলেও শেষ পর্যন্ত এই জয় তারা ধরে রাখতে পারেনি। পুলিশ মাঠেই দ্বিতীয় খেলার প্রথমার্ধের ১২ মিনিটে ভারতরত্ন সংঘের কেলভিন ডারলং একটি গোল করে দলকে এগিয়ে দেয়। ১০ মিনিট বাদে জিমেন জমাতিয়া ব্লাড মাউথ ক্লাবের পক্ষে গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। বলা বাহুল্য, দু’দলের মধ্যে পরস্পর বিরোধী হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলতেই থাকে। ঠিক পাঁচ মিনিট বাদে ভারতরত্ন সংঘের মঙ্গল সিং দেববর্মা আরও একটি গোল করে দলকে দুই-একে লিড এনে দেয়। এবার ভারতরত্নের ছেলেরা চেষ্টা চালায় রক্ষণাত্মক খেলে লিডটা ধরে রাখতে। শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। খেলার ৪২ মিনিটের মাথায় আরও দিয়েন আরও একটি গোল করে পুনরায় খেলায় সমতা ফিরিয়ে আনে। এরপর দু’দলকে আসল লড়াইয়ে প্রবৃত্ত হতে দেখা গেলেও পঞ্চম বারের মত জালে বল জড়ানোর কাজটি কেউ করতে পারেনি। উপরন্ত খেলার ৬৬ মিনিটের মাথায় ব্লাড মাউথ ক্লাবের প্রণব সরকারকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। শেষ পর্যন্ত ম্যাচ দুই-দুই গোলে ড্র-তে নিষ্পত্তি হলে দু’দল ১-১ করে পয়েন্ট ভাগ করে নেয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, বিপ্লব সিনহা, বিশ্বজিৎ দাস ও পল্লব চক্রবর্তী।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top