News Flash

  • Home
  • দিনের খবর
  • Sachin Pilot:সচিনই রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী, আজ কংগ্রেসের বৈঠক জয়পুরে
Image

Sachin Pilot:সচিনই রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী, আজ কংগ্রেসের বৈঠক জয়পুরে

জয়পুর, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : অবশেষে রাজস্থান পেতে চলেছে নতুন মুখ্যমন্ত্রী। সচিন পাইলটকেই সম্ভবত মুখ্যমন্ত্রী পদে আনা হতে পারে বলে কংগ্রেস সূত্রে খবর। তাঁর নামে সিলমোহর দিতে আজ রবিবার জয়পুরে মুখ্যমন্ত্রী অশোক গেহলট-র বাসভবনে বৈঠকে বসছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দলের বিধায়কদেরও বৈঠকে ডাকা হয়েছে। হাই কমান্ড মল্লিকার্জুন খাড়্গে এবং অজয় মাকেনকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। তাঁরাও আজ রবিবার সন্ধ্যার ওই বৈঠকে উপস্থিত থাকবেন।

গান্ধী পরিবার চাইছে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট পরবর্তী কংগ্রেস সভাপতি হন। কিন্তু গেহলট মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চাইছিলেন না। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর কাছে তাঁর আবদার ছিল, কংগ্রেস সভাপতি হলেও তিনি মুখ্যমন্ত্রিত্ব ছাড়বেন না। তিনি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছেন, যাতে রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি পদে লড়াই করুন। কিন্তু রাহুল সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনও মতেই সভাপতি হবেন না।
একই সঙ্গে দিন কয়েক আগে রাহুল বার্তা দেন, উদয়পুরের চিন্তন শিবিরে এক ব্যক্তি, এক পদ নীতি গ্রহণ করেছে। সেই নীতি সকলের মেনে নেওয়া উচিত। তাঁর এই ইঙ্গিত ছিল গেহলটের দিকেই। গেহলট বুঝতে পারেন, গান্ধী পরিবার অনড়। তাই তিনি আর সময় নষ্ট করতে চাননি। অনিচ্ছা সত্ত্বেও গেহলট কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন জমা দিতে রাজি হয়ে যান। তিনি চেয়েছিলেন, একান্তই যদি তাঁকে মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে হয়, তাহলে সেই কুর্সিতে তাঁরই ঘনিষ্ঠ কাউকে বসানো হোক। এখন সেই জেদ থেকেও তিনি সরে এসেছেন।

Releated Posts

‘অপরাধীদের মনে ভয় তৈরি করুন’, দিল্লিতে ধর্ষণের ঘটনায় পুলিশকে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনাগুলি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় সোমবার দিল্লি পুলিশ ও…

ByByNews Desk Oct 5, 2026

দলীয় তহবিল ব্যবহারে বাধা, বিশেষ আধিকারিকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মমতা শিবির

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): দুর্গাপুজোর আগে দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার অনুমতি না দেওয়ার অভিযোগ তুলে…

ByByNews Desk Oct 5, 2026

পশ্চিম বঙ্গে ইসিএলের সিদুলি কোলিয়ারিতে জল ঢুকে আতঙ্ক, শ্রমিকদের নিরাপদে সরানো হল

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): পশ্চিম বর্ধমানের আন্দালের সিদুলি কোলিয়ারি এলাকায় সোমবার আচমকা খনির ভিতরে জল ঢুকে পড়ায় আতঙ্ক…

ByByNews Desk Oct 5, 2026

অমৃতসরে তিন দুষ্কৃতীর গুলিতে জখম রেল পুলিশের এএসআই, পাঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে মান সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): পাঞ্জাবের অমৃতসরে বাড়ি ফেরার পথে তিন অজ্ঞাতপরিচয় বাইক আরোহীর গুলিতে জখম হলেন রাজ্য পুলিশের…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top