News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Teliamura:তেলিয়ামুড়ায় ব্রাউন সুগার সহ চার যুবক আটক
Image

Teliamura:তেলিয়ামুড়ায় ব্রাউন সুগার সহ চার যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷ তেলিয়ামুড়ার মাইগঙ্গা এলাকায় ব্রাউন সুগার সহ চার যুবককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা৷ তাদের কাছ থেকে বেশ কিছু সংখ্যক সিরিঞ্জ উদ্ধার হয়েছে৷ জানা যায় মাইগঙ্গা এলাকায় ঐ চার যুবক নেশা করার উদ্দেশ্যে অবস্থান করছিল৷ তাদের আনাগোনা প্রত্যক্ষ করে স্থানীয় জনগণের মধ্যে সন্দেহ দানা বাধতে শুরু করে৷ এই খবর ছড়িয়ে পড়তে স্থানীয় লোকজনরা তাদেরকে আটক করে৷ তাদের কাছ থেকে ব্রাউন সুগার এবং সিরিঞ্জ উদ্ধার হওয়ায় স্থানীয় জনগণের তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়৷ তাদেরকে কিছু উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন নেশাখোরদের উৎপাতে এলাকার পরিবেশ প্রতিনিয়ত কলুষিত হচ্ছে৷ স্থানীয় যুবসমাজও নেশার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে৷ যুব সমাজকে নেশার কবর থেকে রক্ষা করার জন্য পুলিশ প্রশাসনকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷ এলাকায় যাতে নেশাখোর এবং নেশা কারবারীরা অবস্থান করতে না পারে সেদিকে স্থানীয় ক্লাব ও সচেতন নাগরিকদের সবসময় নজর রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে৷

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top