News Flash

  • Home
  • বিদেশ
  • রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তোপ ভারতের, ভিনিটো বললেন আন্তঃসীমান্ত সন্ত্রাস বন্ধ হলেই শান্তি ফিরবে
Image

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তোপ ভারতের, ভিনিটো বললেন আন্তঃসীমান্ত সন্ত্রাস বন্ধ হলেই শান্তি ফিরবে

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (হি.স.): সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে তীব্র ভৎসর্না করল ভারত। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেধনে ভারতের উত্তর দেওয়ার অধিকার প্রয়োগ করে রাষ্ট্রপুঞ্জে ভারতীয় মিশনের প্রথম সচিব মিজিতো ভিনিটো বলেছেন, “ভারতীয় উপমহাদেশে শান্তি ও নিরাপত্তার আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারে। এটা তখনই ঘটবে যখন আন্তঃসীমান্ত সন্ত্রাস বন্ধ হবে, সরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও নিজস্ব জনগণের প্রতি স্পষ্ট হবে, সংখ্যালঘুরা নির্যাতিত হবে না।”

পাকিস্তান সরকার ও সে দেশের প্রধানমন্ত্রীকে ভর্ৎসনা করে মিজিতো ভিনিটো বলেছেন, এটা অত্যন্ত দুঃখজনক যে পাক প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার জন্য এই অধিবেধনের মঞ্চ বেছে নিয়েছেন। তিনি নিজস্ব দেশের অপকর্মকে অস্পষ্ট করতে এবং ভারতের বিরুদ্ধে পদক্ষেপের ন্যায্যতা দেওয়ার জন্য এমনটি করেছেন।” মিজিতো ভিনিটো আরও বলেছেন, একটি দেশ যাঁরা দাবি করে যে তাঁরা নিজেদের প্রতিবেশীদের সঙ্গে শান্তি চায়, তাঁরা কখনই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করবে না অথবা ভয়ঙ্কর মুম্বই সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারীদের আশ্রয় দেবে না।”

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top