News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Deputation:খোয়াইয়ে জিএমপির মিছিল ও মহকুমা শাসককে ডেপুটেশন
Image

Deputation:খোয়াইয়ে জিএমপির মিছিল ও মহকুমা শাসককে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর ৷৷  রাজ্যের জনজাতি অংশের অধিকার সুরক্ষার দাবিতে ময়দানে নামলো ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ৷ ১২৫তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এ ডি সি-র হাতে অধিক ক্ষমতা প্রদান ও ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা সহ যোগাযোগ, স্বাস্থ্য,পানীয় জল, বিদ্যুৎ ও সেচ পরিষেবার মানোন্নয়নের দাবীতে  খোয়াইয়ে মিছিল জমায়েত করলো জি এম পি৷ একইসাথে মহকুমা প্রশাসনের কাছে দেওয়া হলো ডেপুটেশন৷ দাবী সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো খোয়াই মহকুমা শাসকের হাতে৷ এদিন বেলা বারোটায় জি এম পি -র খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে মিছিল শুরু হয় সিপিআইএম খোয়াই জেলা কার্যালয় থেকে৷ মিছিলের পুরোভাগে থেকে মিছিলে পুরো পথ হাঁটেন জি এম পি -র নেতা অঘোর দেববর্মা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রঞ্জিত দেববর্মা, সহ সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, কৃষক নেতা আলয় রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ মিছিল এন সি অ্যাভেনিও হয়ে জেলা শহরের মূল প্রাণকেন্দ্র সুভাষপার্ক বাজার, জেলার মূল প্রশাসনিক কেন্দ্র অফিসটিলায়৷ দাবী সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়ার সময় মহকুমা শাসকের কক্ষে উপস্থিত ছিলেন পদ্ম কুমার দেববর্মা, সুখময় দেববর্মা ও অমিত দেববর্মা৷ ডেপুটেশন চলাকালীন সময়ে বাইরের জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে অঘোর দেববর্মা বলেন, এ ডি সি রাজ্যের জাতি উপজাতি মানুষের সম্মিলিত আন্দোলনের ফসল৷ এটা আমাদের অর্জিত অধিকার৷ এ ডি সি পরিচালনায় বামফ্রন্ট প্রশাসন সারা দেশের নজর কেড়েছে৷ বামফ্রন্ট সরকারের গণমুখী কর্মসূচীর ভিত্তিতে এ ডি সি পরিচালিত হয়েছে৷ আমরা এ ডি সি – হাতে আরো অধিক ক্ষমতা চাই৷ এজন্য সংবিধানের ১২৫তম সংশোধনী প্রয়োজন৷ ককবরক ভাষার উন্নয়ন বামফ্রন্ট সরকারের সময়েই হয়েছে৷ আমরা ককবরক ভাষার আরো অধিক উন্নয়নের জন্য একে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্তি চাই৷ তা না হলে উপজাতিদের কৃষ্টি সংসৃকতি ও ভাষার উন্নয়ন হবে না৷ তিনি বলেন, বি জে পি -আই পি এফ টি জোট সরকারের সময়ে সব মৌলিক পরিষেবা আজ চরম বিপর্য্যস্ত৷ এসব পরিষেবার স্বাভাবিকীকরণে কোন উদ্যোগ নেই সরকারের৷ কাজ খাদ্যের সংকট চলছে৷ বেকারের কর্মসংস্থানের সুযোগ নেই৷ রেগার কাজ মিলছে না৷ মজুরী বাড়ানোর কোন লক্ষণ নেই৷ সামাজিক ভাতা কেটে নেওয়া হচ্ছে৷ বাসগৃহ নির্মাণের বরাদ্দ করা অর্থেও ওরা ভাগ বসাচ্ছে৷ অথচ ভিশন ডকুমেন্টের কথা বলে ওরা মানুষকে বিভ্রান্ত করেছিল৷ তিপ্রাল্যান্ড বা গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা বলে যারা চোখের জলে বুক ভাসিয়েছিল, উপজাতি দরদীরা আজ উপজাতিদের চরম দুর্দশার মধ্যেও নীরব দর্শক৷ অঘোর দেববর্মা বলেন, আই পি এফ টি যেমন জোট সরকারের শরিক , তিপ্রা মথাও এ ডি সি পরিচালনার দায়িত্বে৷ তাদের ভূমিকা কি আজ? এ ডি সি – তে কি কাজ হচ্ছে? মানুষের কাছে জবাবদিহি করতে হবে তাদের৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top