News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack:তেলিয়ামুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক
Image

Attack:তেলিয়ামুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ সেপ্টেম্বর ৷৷  তেলিয়ামুড়া থানা এলাকার উত্তর গোকনগর পঞ্চায়েতে প্রতিবেশী যুবকের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক আহত হয়েছে৷ আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র খুব উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, পেশায় দিনমজুর মলিন দেববর্মা নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুন করার চেষ্টা করে যুদ্ধ কুমার দেববর্মা নামে আরেক যুবক৷ ঘটনা, শুক্রবার রাতে তেলিয়ামুড়া থানাধীন উওর গকুলনগর পঞ্চায়েতের অন্তর্গত গুরু চরন পাড়ায়৷ ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়৷ থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত যুবক৷ এ ব্যাপারে তেলিয়ামুড়া থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতারের সংবাদ নেই৷ অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ যুব কংগ্রেসের

বিলোনিয়া ১৫ মে : ডাক্তারি পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়ার অভিযোগ তুলে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের…

ByByTaniya Chakraborty May 15, 2026

জ্বালানি সাশ্রয় ও ব্যয় সংকোচনে নতুন সিদ্ধান্ত, সপ্তাহে মাত্র তিনদিন অফিসে আসবেন এডিসি কর্মচারীরা

আগরতলা, ১৫ মে : জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল টিটিএএডিসি। কাউন্সিলের কর্মীদের জন্য…

ByByTaniya Chakraborty May 15, 2026

পরীক্ষার ফল প্রকাশে অনিয়মের অভিযোগে ধর্মনগর কলেজে এবিভিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ মে : পরীক্ষার ফলাফল প্রকাশে অনিয়ম, অযৌক্তিকভাবে “ব্যাক” দেখানো এবং পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও…

ByByReshmi Debnath May 14, 2026

জ্বালানি সাশ্রয়: মোটরকেড ছোট করার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সংরক্ষণের আহ্বানে সাড়া দিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ…

ByByReshmi Debnath May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top