News Flash

  • Home
  • বাণিজ্য
  • Share Market:হাজার পয়েন্টের বেশি নেমেছে সেনসেক্স, বড়সড় ধাক্কা বিনিয়োগকারীদের
Image

Share Market:হাজার পয়েন্টের বেশি নেমেছে সেনসেক্স, বড়সড় ধাক্কা বিনিয়োগকারীদের

মুম্বই, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : সপ্তাহের শেষ দিনে ফের ধস শেয়ার বাজারে। শুক্রবার এই নিয়ে একটানা ৩ দিন নীচে নামল বাজার সূচকগুলি। বড়সড় ধাক্কা খেলেন বিনিয়োগকারীরা।

এদিন হাজার পয়েন্টের বেশি নেমেছে সেনসেক্স। শুক্রবার ১.৭ শতাংশ পড়েছে বাজার। সূচকের হিসাবে এদিন ১,০২০.৮০ পয়েন্ট খুইয়েছে সেনসেক্স। ফলে বেলা সাড়ে তিনটের পর সেনসেক্স থেমেছে ৫৮,০৯৮ পয়েন্টে। শুক্রবার দিনভর রেডজোনেই ছিল বাজার। অন্যদিকে ২৯৫ পয়েন্ট মাইনাসে গিয়ে নিফটি থেমেছে ১৭,৩২৭ পয়েন্টে। শতাংশের নিরিখে এদিন ১.৭২ শতাংশ পড়েছে সূচকটি। শুধু যে ভারতের বাজারের অবস্থা এমন সঙ্গীন তা নয়। ইউরোপিয়ান বাজার থেকে শুরু করে মার্কিন বাজারেও অবস্থা তথৈবচ।এদিন রিয়েলটি, ব্যাঙ্কিং, পাওয়ার সেক্টরের সূচকগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রতিটি সেক্টর ২ থেকে ৩ শতাংশ নীচে নেমে গিয়েছে।

Releated Posts

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

এনআরআই ও ওসিআইদের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়াল আরবিআই, বিদেশি মূলধন আকর্ষণে একাধিক পদক্ষেপ

মুম্বই, ৫ জুন (আইএএনএস) : বিদেশি মূলধন আকর্ষণ এবং আর্থিক বাজারকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

আরবিআইয়ের সোনার মজুত অপরিবর্তিত, বিক্রির খবর ভুয়ো: রিজার্ভ ব্যাঙ্ক

মুম্বই, ৩ জুন (আইএএনএস): রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভৌত সোনার মজুত…

ByByNews Desk Jun 3, 2026
Scroll to Top