News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Teliamura:তেলিয়ামুড়ায় পুত্রের মারধরে গুরুতর আহত পিতা
Image

Teliamura:তেলিয়ামুড়ায় পুত্রের মারধরে গুরুতর আহত পিতা

তেলিয়ামুড়া, ২৩ সেপ্টেম্বর : তেলিয়ামুড়া থানার বালুছড়া এলাকায় পুত্রের হাতে আক্রান্ত হয়েছেন পিতা৷ আক্রান্ত পিতাকে আশঙ্কা জনক অবস্থায় তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহত আক্রান্ত ব্যক্তির নাম স্বদেশ দাস৷ জানা যায় পারিবারিক বিবাদের জেরে পুত্র তার বাবা স্বদেশ দাসকে বেধড়ক মারধর করে৷ তাতে স্বদেশ দাস নামে ওই ব্যক্তি গুরুতরভাবে আহত হন৷ ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনরা সেখানে ছুটে যান এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ অভিযুক্ত গুণধর পুত্রের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ এ ধরনের ঘটনাকে সামাজিক অবক্ষয়ের অন্যতম নজির বলেও স্থানীয় মানুষ অভিহিত করেছেন৷ এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ না করলে সমাজে এ ধরনের ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে বলেও তারা আশঙ্কা ব্যক্ত করেছেন৷

Releated Posts

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু অগ্নিদগ্ধা গৃহবধূর

বিশালগড়, ১৮ জুন : বিশালগড় থানার ধ্বজনগর এলাকায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে…

ByByReshmi Debnath Jun 18, 2026

বিশালগড়ে বন দপ্তরের বড়সড় অভিযান, গভীর জঙ্গল থেকে উদ্ধার অবৈধ কাঠ চেরাই মিল ও জেনারেটর

বিশালগড়, ১৮ জুন : বনজ সম্পদ পাচার ও অবৈধ কাঠ চেরাই কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল…

ByByReshmi Debnath Jun 18, 2026

বাঁশপুকুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, এসকফ ও দেশি বন্দুক উদ্ধার, গ্রেপ্তার এক

কাঠালিয়া, ১৮ জুন : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। বুধবার…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top