News Flash

  • Home
  • দিনের খবর
  • Asansol:আসানসোলে গুলিতে নিহত কারখানার নিরাপত্তারক্ষী, পলাতক অভিযুক্ত সহকর্মী
Image

Asansol:আসানসোলে গুলিতে নিহত কারখানার নিরাপত্তারক্ষী, পলাতক অভিযুক্ত সহকর্মী

আসানসোল, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুরের লোহা কারখানায় সহকর্মীর গুলিতে নিহত নিরাপত্তারক্ষী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সহকর্মী। শুরু হয়েছে তদন্ত।

জানা গেছে, এদিন সহকর্মির কাছে সার্ভিস রাইফেল রেখে খেতে গিয়েছিলেন নিরাপত্তারক্ষী। তারপর এই কারখানার ভিতর থেকে শোনা যায় গোলাগুলির শব্দ। লোকজন ভিতরে ঢুকে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক ব্যক্তি। তাঁর নাম আনন্দ অরবিন্দ। তিনি কারখানার নিরাপত্তারক্ষী ছিলেন। তাঁর পাশে পড়ে রয়েছে তাঁরই সহকর্মী আশিস দাসের রাইফেলটি। ‘গানম্যান’ আশিস দাসের রাইফেলের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান।জানা গিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর নিরাপত্তারক্ষী আনন্দ অরবিন্দকে জেলা হাসপাতালে পাঠানো হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আশিস দাস। ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ।

Releated Posts

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top