News Flash

  • Home
  • খেলা
  • বিশ্বকাপের পর পর্তুগালের জার্সিতে ২০২৪ ইউরো খেলতে চান রোনাল্ডো
Image

বিশ্বকাপের পর পর্তুগালের জার্সিতে ২০২৪ ইউরো খেলতে চান রোনাল্ডো

লিসবন, ২২ সেপ্টেম্বর (হি.স.) : বিশ্ব ফুটবলপ্রেমীদের ধারনা ছিল কাতার বিশ্বকাপই রোনাল্ডো এবং মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে। কারণ রোনাল্ডোর এখন বয়স ৩৭। যে বয়সে আর পাঁচজন ফুটবলার অবসর নিয়ে নিশ্চিন্তে জীবন উপভোগ করার পরিকল্পনা করেন, সেই বয়সে এসে তিনি দেশের জার্সি গায়ে দু’বছর বাদের ইউরো কাপ খেলার পরিকল্পনা করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো জানিয়ে দিলেন, বিশ্বকাপেই থেমে যেতে রাজি নন তিনি।

রোনাল্ডো বলেন, তিনি এখনও ফুরিয়ে যাওয়ার তালিকায় ঢোকেননি। একইসঙ্গে বললেন, ২০২৪ ইউরো কাপেও তাঁকে খেলতে দেখা যাবে। পর্তুগাল ফুটবল ফেডারেশনের এক অনুষ্ঠানে হাজির ছিলেন রোনাল্ডো। সেখানে দাঁড়িয়ে পর্তুগাল দলের অধিনায়ক বলেন, “আমার লক্ষ্য কিন্তু উঁচুতে। এখনও আমি অনুপ্রাণিত বোধ করি। এই দলে প্রচুর তরুণ খেলোয়াড় আছে। তাদের সঙ্গে থাকতে পারাটাও আমার কাছে অনেক বড় ব্যাপার। তাই বলে যাচ্ছি, এই বিশ্বকাপ তো বটেই, আগামী ইউরো কাপেও আমাকে খেলতে দেখবেন। সেই লক্ষ্যকে সামনে রেখে এগোতে চাই।”
দেশের হয়ে ১৮৯ ম্যাচে তাঁর গোলসংখ্যা ১১৭টি। আপাতত তিনি নিজের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে ব্যস্ত। তবে তাঁর নজর রয়েছে কাতার বিশ্বকাপের দিকে।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top