News Flash

  • Home
  • খেলা
  • Vivekananda Club :আরসিসি-কে হারিয়ে বিবেকানন্দ ক্লাবের সুপার লীগে খেলা নিশ্চিত
Image

Vivekananda Club :আরসিসি-কে হারিয়ে বিবেকানন্দ ক্লাবের সুপার লীগে খেলা নিশ্চিত

বিবেকানন্দ – ২

এনএসআরসিসি – ১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর।। হেমন্ত জুয়েলের দুই অর্ধে দুই গোল। একই সঙ্গে বিবেকানন্দ ক্লাবেরও জয়ের হ্যাটট্রিক। এর সুবাদে বিবেকানন্দ ক্লাব সুপার লিগে খেলা নিশ্চিত করে নিয়েছে। বিবেকানন্দ ক্লাব হলো দ্বিতীয় দল, যারা এবারের টুর্নামেন্টে অর্থাৎ টিএফএ আয়োজিত ঘরোয়া সি-ডিভিশন লিগ ফুটবল আসরে গ্রুপ-এ থেকে সুপার লিগে খেলার ছাড়পত্র পেয়েছে। গ্রুপ-বি থেকে অবশ্য সাই স্যাগ আগেই সুপার লিগের রাস্তা প্রশস্ত করে নিয়েছে। তৃতীয় ডিভিশন লিগ ফুটবল আসরে আজ, বুধবার বিকেল তিনটায়  অরুন্ধতীনগর পুলিশ গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে বিবেকানন্দ ক্লাব দুই-এক গোলের ব্যবধানে এনএসআরসিসি-কে পরাজিত করেছে। বিজয়ী দল প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে ছিল। খেলা শুরুতে ১২ মিনিটের মাথায় হেমন্ত দেববর্মার গোলে বিবেকানন্দ ক্লাব ১-০ তে লিড নেয়। আগের দুটি ম্যাচে জয়ী হওয়ার সুবাদে বিবেকানন্দ ক্লাব আজকের ম্যাচে জয়টাকেই প্রাধান্য দেয়। গোল ব্যবধান মুখ্য নয় বলে, গোলটি ধরে রেখে রক্ষণভাগে অধিক গুরুত্ব দেয়। দ্বিতীয়ার্ধ শুরুতে আবার একটি সুযোগ পেয়ে বিবেকানন্দ ক্লাবের জুয়েল দেববর্মা আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে ২-০ করে নেয় এবং জয় অনেকটা সুনিশ্চিত ধরে নিয়ে পুরোপুরি রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলতে থাকে। এনএসআরসিসি-র ছেলেরা কিন্তু গোল পরিশোধে আক্রমণাত্মক খেলার চেষ্টা করে। খেলার ৭৫ মিনিটের মাথায় এন এস আর সিসি-র স্টিফেন দেববর্মা একটি গোল করতে সক্ষম হয় এবং গোল ব্যবধান কমে এক- দুই হয়। পরবর্তী সময়ে দু’দলের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণ দেখা গেলেও চতুর্থ গোলের সন্ধান কেউ দিতে পারেনি। তবে খেলায় অসদাচরণের দায়ে রেফারি এনএসআরসিসির খেলোয়ার খাতুন দেববর্মাকে হলুদ কার্ড দেখে সতর্ক করেন। এছাড়া খেলায় অখেলোয়ার সুলভ আচরণের দায়ে রেফারি সুনীল ভৌমিককেও হলুদ কার্ড দেখান। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি শুভজ্যোতি চক্রবর্তী, খোকন সাহা, অরিন্দম মজুমদার ও সুকান্ত দত্ত। দিনের খেলা: ইউনাইটেড বিএসটি বনাম উমাকান্ত কোচিং সেন্টার বেলা একটায়, ভারতরত্ন সংঘ বনাম আমরা ক’জনা, বিকেল তিনটায়। পুলিশ মাঠে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top