News Flash

  • Home
  • মুখ্য খবর
  • BJP:ত্রিপুরায় নিক্ষয় মিত্র হিসেবে টিবি রোগীর দায়িত্ব নিচ্ছেন বিজেপি প্রদেশ সভাপতি সহ শীর্ষ নেতৃবৃন্দ
Image

BJP:ত্রিপুরায় নিক্ষয় মিত্র হিসেবে টিবি রোগীর দায়িত্ব নিচ্ছেন বিজেপি প্রদেশ সভাপতি সহ শীর্ষ নেতৃবৃন্দ

আগরতলা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় বিজেপি প্রদেশ সভাপতি সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিধায়ক ও মন্ত্রীরা নিক্ষয় মিত্র হিসেবে টিবি রোগীর দায়িত্ব নিয়েছেন। আগামী ২০২৫ সালের মধ্যে ভারতবর্ষকে সম্পূর্ণ টিবি রোগ মুক্ত করার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্প বাস্তবায়নে এই পদক্ষেপ বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির অধীনে নিক্ষয় মিত্র হিসাবে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য একজন টিবি রোগীর দায়িত্ব গ্রহন করেছেন। আজ দুপুরে প্রদেশ সভাপতি দায়িত্ব নেওয়া টিবি রোগীর বাড়িতে গিয়েছেন। তাঁর বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন এবং সুষম আহারের প্যাকেট ও আর্থিক সাহায্য তাঁর হাতে তুলে দিয়েছেন।

এদিকে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত একজন টিবি রোগী এবং প্রদেশ সাধারন সম্পাদক টিংকু রায় ও তাঁর সহধর্মিনী নিক্ষয় মিত্র হিসাবে একজন করে টিবি রোগীর দায়িত্ব গ্রহণ করেছেন। বিধায়ক ডা. দিলীপ দাসও একজন টিবি রোগীর দায়িত্ব নিয়েছেন।ত্রিপুরায় বর্তমানে প্রায় ১৬৬৮ জন টিবি রোগী আছেন। সম্পূর্ণ টিবি মুক্ত ত্রিপুরা তথা ভারতবর্ষ গড়ার এই মহতী অভিযানে নিজেকে সামিল করার জন্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচাৰ্য্য সকলের কাছে আবেদন করেছেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top