News Flash

  • Home
  • দিনের খবর
  • Block:অবরুদ্ধ ধর্মতলা চত্বর-সহ মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা
Image

Block:অবরুদ্ধ ধর্মতলা চত্বর-সহ মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা

কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথে নামলেন বাম পড়ুয়ারা। বাম ছাত্র সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই-এর প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে অবরুদ্ধে ধর্মতলা চত্বর-সহ মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা।

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্ত, রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, এসবই ছিল মঙ্গলবারের সমাবেশের কারণ। মঙ্গলবারের সমাবেশে অন্যতম বক্তা মীনাক্ষী মুখোপাধ্যায়।

এদিন শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকে ‘ইনসাফ’র দাবি নিয়ে মিছিল এগিয়ে যায় ধর্মতালার দিকে। প্রথমে সমাবেশ হওয়ার কথা ছিল ওয়াই চ্যানেলে। পরে তা সরিয়ে নিয়ে যাওয়া হয় ভিক্টোরিয়া হাউসের সামনে। বামেদের দাবি, এই দুর্নীতিগ্রস্ত সরকারের অবসান না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ-বিক্ষোভ চলেবে। আগামী দিনে এর গতি আরও বাড়বে বলে হুঁশিয়ারি দেওয়া হয় মিছিল থেকে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top