News Flash

  • Home
  • খেলা
  • Cricket:১ অক্টোবর থেকে ক্রিকেটে বড় পরিবর্তন আনছে আইসিসি
Image

Cricket:১ অক্টোবর থেকে ক্রিকেটে বড় পরিবর্তন আনছে আইসিসি

দুবাই, ২০ সেপ্টেম্বর (হি. স.): আগামী ১ অক্টোবর থেকে ক্রিকেটে বড় পরিবর্তন কার্যকর করতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যার ফলে আইসিসি টুর্নামেন্টে ক্রিকেট সম্পূর্ণ পরিবর্তিত হবে। আইসিসি নতুন নিয়ম আনলে অস্ট্রেলিয়ায় অক্টোবর ও নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপেও সেই নিয়ম কার্যকর হবে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি ক্রিকেটের আইনের ২০১৭ কোডের আপডেট হওয়া তৃতীয় সংস্করণে খেলার অবস্থার পরিবর্তনের সুপারিশ করেছে। যা মহিলাদের ক্রিকেট কমিটির সঙ্গেও ভাগ করা হয়েছিল, যারা সুপারিশগুলিকে সমর্থন করেছিল।

একনজরে দেখে নেওয়া যাক ক্রিকেটে কি কি পরিবর্তন হতে চলেছে :

(১) আইসিসির নিয়মানুযায়ী এতদিন ক্যাচ আউটের সময় বল ফিল্ডারের হাতে বন্দী হওয়ার আগে দুই ব্যাটার যদি নিজেদের ক্রস করে ফেলেন, তাহলে নতুন ব্যাটার নন স্ট্রাইক প্রান্তে খেলা শুরু করেন। তবে এবার নতুন নিয়মে এটি পরিবর্তন করা হচ্ছে। নতুন ব্যাটার আউট হওয়া ব্যাটারের প্রান্তে এসে ব্যাটিং শুরু করবে।

(২) ক্রিকেট বলে লালার ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছিল আইসিসি। আইসিসির নতুন নিয়মে বলে লালার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করল আইসিসি।

(৩) আগে, নতুন ব্যাটারের ওয়ানডে এবং টেস্টে ব্যাট করতে আসার জন্য দীর্ঘ তিন মিনিট সময় দেওয়া হত কিন্তু এখন তা হ্রাস করা হয়েছে। ব্যাটার প্রয়োজনীয় সময়ের মধ্যে ক্রিজে আসতে ব্যর্থ হলে, ফিল্ডিং অধিনায়ক ব্যাটারকে আউট করার জন্য আবেদন করতে পারেন। নতুন নিয়মে নতুন ব্যাটারকে এখন টেস্ট এবং ওয়ানডেতে দুই মিনিটের মধ্যে স্ট্রাইক নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে।

(৪) মানকাডিং আউটকে বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে নতুন নিয়মে। আউটকে অনৈতিক বলে ধরা হত এতদিন। এখন থেকে সাধারণ আউট হিসেবেই ধরা হবে মানকাডিংকে।

(৫) আইসিসির নয়া নিয়মানুযায়ী টি-২০তে বোলিং করা টিম যদি নির্ধারিত সময়ে ওভার শেষ না করতে পারে তবে পেনাল্টি হিসেবে বাকি ওভারগুলোয় অতিরিক্ত একজন ফিল্ডারকে ৩০ গজ বৃত্তে রাখতে হবে। এই নিয়ম এবার একদিনের ক্রিকেটে কার্যকর হবে।

(৬) নতুন নিয়মে থাকছে বল করার সময় কোন ফিল্ডার স্থান পরিবর্তন করতে পারবে না। যদি তাই হয় তবে ফিল্ডিং দলকে পাঁচ রান পেনাল্টি হিসেবে দিতে হবে। এবং সেই ডেলিভারিটি ডেড বল হিসেবে বাতিল করা হবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top