News Flash

  • Home
  • দেশ
  • মরশুমের প্রথম তুষারপাত, শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল কেদারনাথ ও যমুনোত্রী
Image

মরশুমের প্রথম তুষারপাত, শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল কেদারনাথ ও যমুনোত্রী

রুদ্রপ্রয়াগ, ২০ সেপ্টেম্বর (হি.স.): শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ। মঙ্গলবার এই মরশুমের প্রথম তুষারপাত হয়েছে কেদারনাথ অঞ্চলে। সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে পাহাড়। পাহাড় ঢেকে যায় বরফে, চারিদিকে ছিল শুধু বরফ আর বরফ। সোমবার গভীর রাতে আচমকাই উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় আবহাওয়ার মেজাজ বদলে যায়।

এরপর ভোররাতে কেদারনাথ ও যমুনোত্রী ধাম পাহাড়ে মরশুমের প্রথম তুষারপাত হয়। একই সঙ্গে সাম্প্রতিক বৃষ্টি ও এখন তুষারপাতের কারণে একটু শীত শীত অনুভূত হচ্ছে। যমুনোত্রী ধামের উপরে সপ্ত ঋষি কুন্ড, কালিন্দী পর্বত, বন্দরপুঞ্চ, গরুড় গঙ্গার উপরে পাহাড়ে ভোরে তুষারপাত হয়েছে। হালকা তুষারপাতের পর আবহাওয়া হয়ে উঠেছে মনোরম। অন্যদিকে, পাহাড়ের রানী মুসৌরি, ধনৌলতি এবং কাম্পতিতে সোমবার গভীর রাত থেকে হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর মুসৌরিতেও রয়েছে হালকা কুয়াশা। সেই সঙ্গে বাড়তে শুরু করেছে শীত।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top