News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ৩ বছরের মধ্যে রাজ্যের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজকে ওডিএফ প্লাস করা হবে : পানীয়জল ও স্বাস্থ্যবিধি মন্ত্রী
Image

আগামী ৩ বছরের মধ্যে রাজ্যের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজকে ওডিএফ প্লাস করা হবে : পানীয়জল ও স্বাস্থ্যবিধি মন্ত্রী

আগরতলা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : আগামী ৩ বছরের মধ্যে ত্রিপুরার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজকে ওডিএফ প্লাস অর্থাৎ কঠিন ও তরল বর্জ্যমুক্ত করা হবে। এজন্য জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা বিষয়ক সচেতনতা গড়ে তোলা আবশ্যক। আজ আগরতলা টাউন হলে পানীয়জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের উদ্যোগে আয়োজিত স্বচ্ছ ভারত মিশন-গ্রামীণ প্রকল্পে স্বচ্ছতা পাখোয়াড়া ফেজ-টু’র রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করে একথা বলেন পানীয়জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

আজকের এই কর্মসূচিতে জিলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি থেকে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৯ সালে স্বচ্ছতা পাখোয়াড়া ফেজ-টু কর্মসূচির সূচনা হয়েছিল। উদ্দেশ্য ছিল ওডিএফ ঘোষিত অঞ্চলগুলিতে স্বচ্ছতাকে এক অন্য মাত্রায় নিয়ে যাওয়া। এরজন্য শৌচাগার, সামাজিক শৌচাগার নির্মাণের পাশাপাশি কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা, কিচেন গার্ডেন নির্মাণ, নিকাশি ব্যবস্থার উন্নতিকরণ, ডাস্টবিন প্রদান, গোবরধন প্রকল্প চালু করা হয়েছে।

অনুষ্ঠানে পানীয়জল ও স্বাস্থ্যবিধি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রথম ও দ্বিতীয় বছরে ৪০০টি করে এবং তৃতীয় বছরে বাকি ভিলেজ কমিটি এবং গ্রাম পঞ্চায়েতগুলিতে এই কর্মসূচি বাস্তবায়িত করা হবে। তিনি বলেন, স্বচ্ছতা ও নির্মল পরিবেশকে ভিত্তি করে রাজ্যে আদর্শ গ্রাম গঠন করতে হবে। তাঁর দাবি, নিরোগ সমাজ গঠনে বিশুদ্ধ পানীয়জলের ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধিতেও সমান গুরুত্ব দিতে হবে। সেজন্য কঠিন কিংবা তরল যে কোনও ধরনের বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে।

তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সাল থেকেই স্বচ্ছতার উপর গুরুত্ব দিয়ে যাচ্ছেন। এরফলে দেশ আজ স্বচ্ছ ভারত গঠনে অনেক ক্ষেত্রেই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি গ্রামীণ মানুষকে কঠিন এবং তরল বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরকে আরও গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার অনুরোধ জানান।

তিনি বলেন, জল জীবন মিশনে প্রত্যেক বাড়িতে পানীয়জলের সংযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাজ্য জাতীয় গড়কে ছাপিয়ে গেছে। কিন্তু আগামীদিনে জলের উৎস সৃষ্টি করার পাশাপাশি জল সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তাঁর সাফ কথা, প্রতি ঘরে সুশাসন কর্মসূচিতে যোগ্য সুবিধাভোগী একজনও যাতে বাদ না পড়ে তারজন্য সকল স্তরের জনপ্রতিনিধি ও আধিকারিকদের কাজ করতে হবে।অনুষ্ঠানে পানীয়জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতার অভাবে বর্জ্য জল, প্লাস্টিক ইত্যাদির জন্য রাজ্যের জলাশয়, নদনদী দূষিত হওয়ার পাশাপাশি চাষের জমিগুলি অনুর্বর হয়ে পড়ছে। রাজ্যের শহরগুলির ন্যায় গ্রামগুলিতেও বর্জ্য ব্যবস্থাপনায় স্বসহায়ক দলের মহিলাদের অংশগ্রহণ করানো যায় কিনা সেদিকে নজর দেওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top