News Flash

  • Home
  • খেলা
  • উত্তেজনাপূর্ণ লীগে কার্ডের ছড়াছড়ি স্কাইলার্ক, আরসিসি-র পয়েন্ট ভাগ
Image

উত্তেজনাপূর্ণ লীগে কার্ডের ছড়াছড়ি স্কাইলার্ক, আরসিসি-র পয়েন্ট ভাগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর।। ফুটবল মাঠে অপ্রত্যাশিত উত্তেজনা। কার্ডের ছড়াছড়ি। গোল যেমন হয়েছে দুদলের দুটি করে চারটি। তেমনি দু’দল মিলিয়ে হলুদ-লালে দশ কার্ডের সমাহার। খেলার পরিবেশ অনেকটাই অস্বাভাবিক ঠেকেছে আজ। ম্যাচ শেষ পর্যন্ত দুই-দুই গোলে অমীমাংসিত হয়েছে। স্কাইলার্ক ও এনএসআরসিসি পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। তবে ফেন্সিংহীন মাঠে ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে এ ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে ভবিষ্যতে টুর্নামেন্ট কতটুকু এগুতে পারে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সবেমাত্র সি-ডিভিশন টুর্নামেন্ট চলছে। এরপর বি-ডিভিশন এবং প্রথম ডিভিশন ক্লাব লীগ ফুটবল রয়েছে। পুলিশ মাঠে এনএসআরসিসি বনাম স্কাইলার্কের ম্যাচ শুরু থেকেই বেশ প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়ে ওঠে। ঠিক দুই মিনিটের মাথায় এনএসআরসিসি-র খাতুং দেববর্মা একটি গোল করলে দু মিনিট বাদেই গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে স্কাইলার্কের নয়ন বাহাদুর মালসুম। এরপর আর গোলের দেখা নেই। এক-এক গোলে ড্র অবস্থায় প্রথমার্ধ কেটে যায়। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় স্কাইলার্কের ডেভিড রিয়াং একটি গোল করলে পরবর্তী সময়ে খেলার চেহারা যথেষ্ট রাফ-অ্যান্ড- টাফ হয়ে ওঠে। রেফারি ম্যাচের লাগাম টানতে স্বাভাবিকভাবেই ঘন ঘন কার্ড দেখাতে বাধ্য হন। একে একে দু’দলের চারজন করে আটজনকে রেফারি কার্ড দেখান। স্কাইলার্কের গৌরাঙ্গ রিয়াং দুইবার হলুদ কার্ড দেখার কারণে খেলার অন্তিম পর্যায়ে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরুতে বাধ্য হন। ইতিমধ্যে এন এস আর সি সি-র শুভঙ্কর দেববর্মা খেলার ৭৩ মিনিটের মাথায় ডেভিডের গোলটি শোধ করে ফের সমতা ফিরিয়ে আনে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিপ্লব সিং, হরি শর্মা, খোকন সাহা এবং পল্লব চক্রবর্তী। দিনের খেলা উমাকান্ত কোচিং সেন্টার বনাম সাঁই স্যাগ, বেলা একটায়। ভারতরত্ন সংঘ বনাম ইউনাইটেড বিএসটি, বিকেল তিনটায়। পুলিশ মাঠে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top