News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পূজার আগে সুবিধাভোগীদের কাছে সামাজিক ভাতার ২০০০ টাকা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
Image

পূজার আগে সুবিধাভোগীদের কাছে সামাজিক ভাতার ২০০০ টাকা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

আগরতলা, ১৯ সেপ্টেম্বর : প্রতি ঘরে সুশাসনের অঙ্গ হিসাবে রাজ্য সরকারের সামাজিক ভাতা ২ হাজার টাকা ভাতা প্রাপকদের কাছে পৌঁছানোই পূজার আগে বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এর জন্য রাজ্য সরকারের বাৎসরিক খরচ হবে ৬০৩ কোটি ৮৯ লক্ষ টাকা। ভাতা দিতে প্রতি মাসে অতিরিক্ত ৩১ কোটি ৪৪ লক্ষ টাকা খরচ হবে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানান।

সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, বর্তমান সরকার গঠন হওয়ার পর বিভিন্ন সামাজিক ভাতা ৫০০ এবং ৭০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়। এখন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে। রাজ্যে মোট ৩২টি ভাতা চালু রয়েছে। এর মধ্যে তিনটি ভাতা জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় রয়েছে। এই প্রকল্পে ভাতা প্রাপকের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ১১৭ জন। রাজ্য সরকারের ২৯টি সামাজিক ভাতা প্রকল্পে ভাতা পাচ্ছেন ১ লক্ষ ৬০ হাজার ২১৮ জন। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, এনএসএপি ও রাজ্য সরকারের সামাজিক ভাতা প্রকল্পে মোট ৩ লক্ষ ১৮ হাজার ৪১৫ জন ভাতা প্রাপক এখন থেকে ২০০০ টাকা করে সামাজিক ভাতা পাবেন। তিনি জানান, চলতি সেপ্টেম্বর মাস থেকেই তা কার্যকর হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব অভিষেক সিং এবং অধিকর্তা সিদ্ধার্থ শিব জসওয়াল।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top