News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন দাবীতে সালেমা ব্লকে সিপিএমের ডেপুটেশন
Image

বিভিন্ন দাবীতে সালেমা ব্লকে সিপিএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন স্থানে শাসনকালের পাশাপাশি বিরোধীদল রাজনৈতিক তৎপরতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে৷ গণতন্ত্র পুনরুদ্ধার,অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি,কাজ- খাদ্য,কর্মসংসানসহ জনজীবনের জরুরী ও জলন্ত ১৭ দফা দাবীর সমস্যা সমাধানে  সি পি আই (এম) কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে সালেমা ব্লক সদরে সোমবার  গর্জমান মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলটি সালেমা সি পি আই (এম) অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে সালেমা ব্লক আধিকারিকের নিকট গণডেপুটেশন সংগঠিত করে৷ ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন সুবীর দেব, হরিমাধব শর্মা, অমর ভট্রাচার্য, ব্রজেন্দ্র দাস, রমনী মোহন দাস, নিবারন মালাকার, জগদীশ দেববর্মা,প্রাণকুমার দাস, গকুল মালাকার, দেবাশিষ দাস৷ ডেপুটেশন চলাকলীন সালেমা পার্টি অফিসের সম্মুখে  সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে জমায়েতে বক্তব্য রাখেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কৃষক নেতা পবিত্র কর, ধলাই জেলা কমিটির সম্পাদক পংকজ চক্রবর্তী,কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, যুব নেতা অমলেন্দু দেববর্মা, প্রাক্তন এম ডি সি বদরবোম হালাম৷ সভাপতি মন্ডলীতে ছিলেন খনা দাস, রনজিৎ ঘোষ, লেহবা সিংহ, নাজিম উদ্দিন৷ নেতৃত্বরা অভিযোগ করেন আজকের গণডেপুটেশনকে বাধা দিতে শাসক দলের মদতে বিভিন্ন সমস্যা দেখিয়ে শান্তিরবাজার ও জামথুমে পথ অবরোধ করে মিছিলের লোক আটকে দেওয়া হয়৷ তারা বলেন এভাবে বাধাঁ দিয়ে কিছু করতে পারবে না৷ ত্রিপুরার মানুষ বুঝে গেছে সর্বনাশাদের হাত থেকে রাজ্যটাকে উদ্ধার করতে হবে এবং আগামীদিনের মঙ্গলের জন্য বামফ্রন্টকে ক্ষমতায় আনতে হবে৷ পবিত্র কর বলেন বিজেপি সুশাসনের সংজ্ঞা পাল্টে দিয়েছে৷ আমাদের রাজ্যে গণতন্ত্রের রক্ত ঝরছে৷ সংবিধান অচল৷ গনতন্ত্র নিধনের ল্যাবরেটরি হয়েছে এক সময়ের শান্তির ত্রিপুরায়৷ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বৃহত্তর আন্দোলনে শামিল হতে সমাজের সকল অংশের জনগণের প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top