News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাফলং সিভিল হাসপাতালে পান, গুটকা সহ সব ধরনের তামাকজাত দ্রব্য নিষিদ্ধ হবে, ঘোষণা সিইএমের
Image

হাফলং সিভিল হাসপাতালে পান, গুটকা সহ সব ধরনের তামাকজাত দ্রব্য নিষিদ্ধ হবে, ঘোষণা সিইএমের

হাফলং (অসম), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : এখন থেকে হাফলং সিভিল হাসপাতালে পান, গুটকা সহ সব ধরনের তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করা হবে। সিভিল হাসপাতাল পরিদর্শন করে এ কথা ঘোষণা করেছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গারলোসা।

সিভিল হাসপাতাল পরিদর্শন করে তামাকজাত দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা জারির কথা শুনিয়ে দেবোলাল বলেন, এখন থেকে হাসপাতালে রোগীর সঙ্গে শুধু দুজন অ্যাটেনডেন্ট থাকার অনুমতি দেওয়া হবে। রবিবার স্বাস্থ্য বিভাগের যুগ্ম-অধিকর্তা ডা. কল্পনা কেম্প্রাই, হাসপাতাল সুপার ডা. পরীক্ষিত বর্মণকে সঙ্গে নিয়ে সিভিল হাসপাতাল পরিদর্শন করে মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গারলোসা বলেন, হাসপাতাল ক্যাম্পাসে খালি জায়গায় এখন থেকে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনও যানবাহন পার্কিং করা যাবে না। তাছাড়া হাসপাতাল চত্বরে পান-গুটকা সহ তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করা হবে।
এদিন রক্তদান অমৃত মহোৎসব উপলক্ষ্যে রক্তদানও করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল। রক্তদান অমৃত মহোৎসব উপলক্ষে বিজেপি যুবমোর্চার উদ্যোগে রক্তদান করা হয় হাফলং সিভাল হাসপাতালের ব্লাড ব্যাংকে।

Releated Posts

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top