News Flash

Image

গোয়ালপাড়ায় ৬ চোর আটক, উদ্ধার প্ৰায় ৪০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার

গোয়ালপাড়া (অসম), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : নিম্ন অসমের গোয়ালপাড়ায় কুখ্যাত চোরকে আটক করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে প্ৰায় ৪০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার। এ ঘটনাটি গোয়ালপাড়া পুলিশের এক বৃহৎ সফলতা বলে গণ্য করা হচ্ছে।

গোয়ালপাড়া সদর পুলিশ দফতর সূত্রের খবর, ৪০ লক্ষাধিক টাকার সোনা-রুপোর অলঙ্কার ছাড়াও গ্ৰেফতারকৃত ছয় চোরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোনের হ্যান্ডসেট, ক্যামেরা, গাড়ি, স্কুটার সহ বহু চুরির সামগ্ৰী। সূত্রের আরও খবর, গত ৩ সেপ্টেম্বর গোয়ালপাড়া শহরে অবস্থিত গোয়ালতুলির জনৈক অশোককুমার ঘোষের ঘরে চুরি ঘটনা সংগঠিত হয়েছিল। এর পর অশোক ঘোষ গোয়ালপাড়া সদর থানায় এফআইআর দায়ের করেছিলেন। এফআইআর-এর ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪৭৫/৩৮০ ধারায় মামলা রুজু করে তদন্ত-অভিযান চালায় পুলিশ চুরিকাণ্ডের সঙ্গে জড়িত ছয় চোরকে গ্ৰেফতার করতে সক্ষম হয়েছে।

এই সব চোরেদের হেফাজত থেকে উদ্ধারকৃত সামগ্ৰী দেখে চোখ ছানাবড়া পুলিশের। গোয়ালপাড়া পুলিশের অভিযানে ধৃত চোরদের যথাক্রমে আব্দুল করিম, হাসানুর আলি, নুর আলম, জহিরুল হক, অমিত বিশ্বাস এবং গোপাল দাস বলে পরিচয় পাওয়া গেছে। আরও তথ্য উদ্ধার করতে ছয় চোরকে ম্যারাথন জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Releated Posts

বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনে প্রস্তুত মেঘালয়: মুখ্য নির্বাচনী আধিকারিক

শিলং, ১২ মে (আইএএনএস): মেঘালয়ে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া চালানোর জন্য নির্বাচন দফতর…

ByByTaniya Chakraborty May 12, 2026

জ্বালানির কৃত্রিম সংকট রটনা নিয়ে সতর্ক মণিপুর সরকার, কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি

ইম্ফল, ১২ মে (আইএএনএস): মণিপুর সরকার মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্যে এলপিজি, পেট্রোল ও ডিজেলের কোনও ঘাটতি…

ByByTaniya Chakraborty May 12, 2026

মণিপুরে দুই শীর্ষ জঙ্গি নেতা-সহ গ্রেপ্তার ৮, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

ইম্ফল, ১২ মে (আইএএনএস) মণিপুরে নিরাপত্তাবাহিনীর অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই শীর্ষ নেতাসহ মোট আট জঙ্গিকে গ্রেপ্তার করা…

ByByTaniya Chakraborty May 12, 2026

হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানিয়ে ‘দক্ষ প্রশাসক’ বললেন প্রধানমন্ত্রী মোদী

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস) : অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ায় হিমন্ত বিশ্বশর্মা-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top