News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বোকাখাতে গবাদি পশু বোঝাই ট্ৰাক বাজেয়াপ্ত, শ্বাসরুদ্ধ হয়ে ট্রাকে মৃত্যু ৪৬টি গরুর
Image

বোকাখাতে গবাদি পশু বোঝাই ট্ৰাক বাজেয়াপ্ত, শ্বাসরুদ্ধ হয়ে ট্রাকে মৃত্যু ৪৬টি গরুর

গোলাঘাট (অসম), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : গোলাঘাট জেলার বোকাখাতে টহলদারী পুলিশের অভিযানে ৪৭টি গরু-বোঝাই একটি ট্রাক বাজেয়াপ্ত হয়েছে। তবে ট্রাক থেকে উদ্ধার হয়েছে ৪৬টি মৃত গরু। পুলিশের সন্দেহ, গাদাগাদি করে বোঝাই করার ফলে অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে এতটা গরুর করুণ মৃত্যু হয়েছে। গরু পাচারের অভিযোগে সংশ্লিষ্ট ট্রাকের চালক মোশারফ হুসেনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার বোকাখাত থানার ওসি এ খবর দিয়ে জানান, গতকাল রাতে ত্রিপাল দিয়ে ঢাকা এএস ০২ ই ৫৯৯৮ নম্বরের ট্ৰাককে আটকে তাতে তালাশি চালাতে গিয়ে ট্রাকের ভিতর মৃত গরুর স্তূপ দেখে টহলদারী পুলিশ দলের চোখ ছানাবড়া৷ ট্রাকটিকে থানায় এনে এক এক করে মৃত ৪৬টি গরু নামানো হয়েছে। এদের মধ্যে একটি গরুর কোনও রকম শ্বাসপ্রশ্বাস চলছে। ইত্যবসরে পশু ডাক্তার এনে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এদিকে, আজ সকালে আদালতের অনুমতি নিয়ে মৃত গরুগুলিকে লতাবাড়ি শ্মশানে কবরস্থ করেছে বোকাখাত পুলিশ৷ তবে এর আগে পশু চিকিৎসকের সহায়তায় মৃত গরুগুলির ময়না তদন্ত করানো হয়েছে, জানান ওসি।

ধৃত মোশারফ হুসেনের স্বীকারোক্তির ভিত্তিতে ওসি জানান, গরুগুলি বোকাখাতের রাজাবাড়িতে বোঝাই করে পার্শ্ববর্তী নগাঁও জেলার সামাগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। এই সব গরু পাচারে রাজাবাড়ির জনৈক পরমানন্দ দাস জড়িত বলে জেরায় নাকি স্বীকার করেছে ট্রাকের চালক। পরমানন্দ দাস রাজ্যের একটি আঞ্চলিক রাজনৈতিক দলের বহিষ্কৃত উপনেতা। তিনি জানান তেল চুরির সঙ্গে জড়িত অভিযোগে জেল হাজতে গিয়েছিল পরমানন্দ৷

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top