News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Murder:মোহরছড়ায় এক ব্যক্তিকে খুন, সন্দেহভাজন চারজন আটক

Murder:মোহরছড়ায় এক ব্যক্তিকে খুন, সন্দেহভাজন চারজন আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর :  খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার অন্তর্গত মোহরছড়ায় এক ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ মিলেছে৷ রাস্তার পাশ থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ৷ ঘটনা শনিবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া লালটিলা এলাকায়৷ লাশ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায়   চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পরিবারের লোকজনদের অভিযোগ, কে বা কারা খুন করে রাস্তায় ফেলে রেখেছে৷  মৃত ব্যক্তির নাম স্বপন কুমার রায়৷ বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া এলাকায়৷ এদিকে, এই  ঘটনায় তেলিয়ামুড়া থানার পুলিশ সন্দেহ ভাজন চার জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়৷ তাদেরকে জিজ্ঞাসা বাদ অব্যাহত রেখেছে পুলিশ৷ এই হত্যাকাণ্ডের পেছনে কি রহস্য আত্মগোপন করে রয়েছে তা উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top