News Flash

  • Home
  • প্রধান খবর
  • Asansol:আসানসোলে কয়লাখনিতে ধস, কর্মরত অবস্থায় প্রাণ গেল শ্রমিকের
Image

Asansol:আসানসোলে কয়লাখনিতে ধস, কর্মরত অবস্থায় প্রাণ গেল শ্রমিকের

আসানসোল, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার সাতসকালে ধস নামল আসানসোলের কয়লাখনিতে । ধসে প্রাণ গেল এক শ্রমিকের। জখম আরও দু’জন। এদিন দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার সাতগ্রাম এরিয়ার সাতগ্রাম ইনক্লাইনে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে পড়েণ শ্রমিক সংগঠনের সদস্যরা । খনির বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

আর পাঁচটা দিনের মতো রবিবার ভোরেও সাতগ্রাম ইনক্লাইনে কাজ চলছিল। সেই সময় কয়লাখনিতে ধস নামে। কর্মরত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের। ওই শ্রমিকের নাম সদাগর ভুঁইয়া। গুরুতর আহত হন তাঁর সঙ্গে থাকা আরও দুই খনি কর্মী। আহত দুই খনি কর্মীকে উদ্ধার করে আসানসোলের কাল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।

এদিকে, কয়লাখনির শ্রমিকের মৃত্যু এবং দুই খনি কর্মীর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই শ্রমিক সংগঠনের সদস্যরা উত্তেজিত হয়ে পড়ে। খনির বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এই ঘটনার জন্য কোলিয়ারি কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন শ্রমিক সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি, কয়লাখনির চাল ঠিকভাবে মজবুত না থাকায় এমন বিপত্তি ঘটেছে। তাই অবিলম্বে নিহত শ্রমিকের পরিবার এবং আহতদের আর্থিক সাহায্য করতে হবে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top