News Flash

  • Home
  • প্রধান খবর
  • Bhagwant Mann:চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

Bhagwant Mann:চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চণ্ডীগড়, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্রীর আপত্তিকর ভিডিও তৈরির গুজবকে দুর্ভাগ্যজনক বলে ঘটনার উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

রবিবার মুখ্যমন্ত্রী বলেন, মেয়েরা আমাদের গর্ব, মর্যাদা ও অহংকার এবং এ ধরনের যেকোনো ঘটনা নিন্দনীয়। মান আরও বলেন, তিনি এই ঘটনায় দুঃখিত এবং জেলা প্রশাসনকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে বলেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই জঘন্য অপরাধে কাউকেই রেহাই দেওয়া হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেন, তিনি জেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছেন এবং পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অসামাজিকদের গুজবে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মান। এই স্পর্শকাতর বিষয় নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, বহু ছাত্রীর আপত্তিকর ভিডিও তৈরির গুজবের বিরুদ্ধে মোহালির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। মধ্যরাতে লুধিয়ানা-চণ্ডীগড় সড়কের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top