News Flash

  • Home
  • দিনের খবর
  • BJP:পঞ্চায়েত ও লোকসভা ভোটকে পাখির চোখ করে আজ থেকে শুরু বিজেপির দুদিনের সাংগঠনিক বৈঠক
Image

BJP:পঞ্চায়েত ও লোকসভা ভোটকে পাখির চোখ করে আজ থেকে শুরু বিজেপির দুদিনের সাংগঠনিক বৈঠক

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার থেকে শুরু হচ্ছে বঙ্গ বিজেপির দুদিনের সাংগঠনিক বৈঠক । আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি রণকৌশল সাজাতেই আজ ও আগামীকাল সোমবার চলবে এই সাংগঠনিক বৈঠক । বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্যের সাংগঠনিক নেতারা।

নবান্ন অভিযানে উজ্জীবিত বিজেপির কর্মী-সমর্থকরা। তার রেশ ধরে রাখতে মূলত পঞ্চায়েত ও লোকসভা ভোটকে পাখির চোখ করে রবিবার এবং সোমবার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, পূর্ণ সময়ের পর্যবেক্ষক মঙ্গল পান্ডে সহ-পর্যবেক্ষক আশা লাকড়া, অমিত মালব্য-সহ অন্যান্য নেতৃত্ব রবিবার শুরু হচ্ছে বিজেপির দুদিনের সাংগঠনিক বৈঠক । বিজেপির নবান্ন অভিযান। গঙ্গার দু’পাড়ে ধুন্ধুমার। এই নবান্ন অভিযান থেকেই অক্সিজেনের খোঁজে বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপি মনে করছে, মঙ্গলবারের নবান্ন অভিযানের পর দলের কর্মী-সমর্থকরা অনেকটাই উজ্জীবিত। এই রেশ ধরে রাখতে মরিয়া পদ্ম নেতারা। এই পরিস্থিতিতে সময় নষ্ট না করেই আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি রণকৌশল সাজাতে চাইছেন তাঁরা। কলকাতার আইসিসিআর হলে বৈঠকে বসছেন বঙ্গ বিজেপির সাংগঠনিক নেতারা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে সুনীল বনসল বর্তমানে বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। পূর্ণ সময়ের পর্যবেক্ষক করা হয়েছে বিহারের মঙ্গল পান্ডেকে। অমিত মালভিয়ার সঙ্গে সহ- পর্যবেক্ষক এর দায়িত্ব দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের আশা লাকড়াকে। এ রাজ্যের গেরুয়া শিবিরের সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ও রাজ্যের নেতারা সবাই মিলে এই প্রথম বৈঠকে বসছেন। এক কথায় বঙ্গ বিজেপির ফুল টিম আজ ও আগামীকাল বিভিন্ন স্তরের সাংগঠনিক নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন।

বিজেপি সূত্রের খবর, দু’দিনে মোট ৬ দফায় বৈঠক করবেন তাঁরা। আজ, রবিবারের বৈঠকে থাকবেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। সোমবারের বৈঠকে থাকবেন সমস্ত সাংগঠনিক জেলার সভাপতি, জেলা ইনচার্জ এবং আহ্বায়কেরা। একাধিক দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। এই ইস্যুকে সামনে রেখে শাসকদলের উপর চাপ বজায় রাখতে মরিয়া বঙ্গ বিজেপি। সূত্রের খবর, এই নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি হতে পারে এই বৈঠকে। বঙ্গ বিজেপির তরফ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সংগঠনের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ-সহ একাধিক নেতা এই বৈঠকে অংশ নেবেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের ভূমিকা থেকে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি যেহেতু দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন তারপর লোকসভা ভোট। এই পরিস্থিতিতে দলকে ঝাঁকুনি দেওয়ার পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোন পথে শাসকদলের মোকাবিলা করা হবে, সে সম্পর্কেও কলকাতায় দুদিনের সাংগঠনিক বৈঠকের আয়োজন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top