News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrest:নেশা সামগ্রী সহ করিমগঞ্জে গ্রেপ্তার ত্রিপুরার দুই যুবক
Image

Arrest:নেশা সামগ্রী সহ করিমগঞ্জে গ্রেপ্তার ত্রিপুরার দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর : অসমের করিমগঞ্জে রাজ্যের ২ নেশা কারবারিকে আটক করল অসম পুলিশ৷ তাদের কাছ থেকে বেশ কিছু পরিমাণ নেশা সামগ্রীও উদ্ধার করেছে পুলিশ৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে৷ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে করিমগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, গাঁজা ও ড্রাগস সহ দুই ব্যক্তিকে আটক করেছেন  স্থানীয় জনতা৷ 

বৃহস্পতিবার দুপুরে অসমের করিমগঞ্জ শহরের রেলগেট সংলগ্ণ এলাকাতে ত্রিপুরা রাজ্যের দুই ব্যক্তি সন্দেহজনকভাবে চলা ফেরা দেখে আটক করে জনতা৷ তাদের জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে তারা ড্রাগস ও গাঁজা পাচারকারী৷ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তাদের গ্রেফতার করে এবং ১১কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৫ কন্টিনার ড্রাগস উদ্ধার করে৷ যার বাজারমূল্য আনুমানিক এক লক্ষ টাকা৷ ধৃতরা অজয় কুমার ত্রিপুরা ও রাকেশ ত্রিপুরা৷ তারা সোনামুড়ার বাসিন্দা৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে করিমগঞ্জ থানার পুলিশ৷ এই চক্রে আর কারা জড়িত রয়েছে তাদের সন্ধানেও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top