News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • প্রতিমাসে সরকারি কর্মচারীদের বেতন বাড়ে, তাই বিদ্যুৎ মাশুল বাড়াটা বড় বিষয় নয়, বিধানসভায় মন্ত্রী পীযূষ
Image

প্রতিমাসে সরকারি কর্মচারীদের বেতন বাড়ে, তাই বিদ্যুৎ মাশুল বাড়াটা বড় বিষয় নয়, বিধানসভায় মন্ত্রী পীযূষ

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : প্রতিমাসেই সরকারি কর্মচারীদের বেতন বাড়ে, তাই বিদ্যুৎ মাশুল বাড়ার ব্যাপারটা বড় বিষয় নয়, আজ রাজ্য বিধানসভায় বিরোধীদের এই মন্তব্য করে ক্ষান্ত করার চেষ্টা করেছেন সংসদীয় পরিক্রমা, তথ্য ও জনসংযোগ, জলসম্পদ এবং সামাজিক ন্যায় দফতরের মন্ত্রী পীযূষ হাজরিকা।

আজ বিধানসভায় বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিষয়কে কেন্দ্র করে বিরোধী কংগ্রেস বিধায়করা শোরগোল তুললে সদনের কাজকর্মে ব্যাঘাত ঘটে। অস্বাভাবিক হারে আচমকা বিদ্যুতের মাশুল কেন বাড়ানো হয়েছে, তা জানাতে সরকারকে চাপে ফেলছিলেন বিরোধীরা।

তাঁদের বক্তব্য, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে সোশাল মিডিয়ায়ও ঝড় উঠেছে। অভিযোগ উঠেছে, গত এবং চলতি মাসে সর্বকালীন রেকর্ড ভঙ্গ করে প্ৰায় তিনগুণ বেশি এসেছে বিদ্যুতের বিল। নতুন ডিজিটাল স্মার্ট মিটার প্রতিস্থাপনের পরই বিদ্যুতের মাশুল অতিরিক্ত হারে বেড়েছে বলে সোশাল মিডিয়ায় দেদার অভিযোগ উঠেছে। এই বিষয়কে কেন্দ্র করে আজ বিধানসভাকে উত্তাল করে তুলেন কংগ্রেস সহ অন্য বিরোধীরা।
উত্তপ্ত সদনকে শান্ত করতে গিয়ে তথ্য ও জনসংযোগ, জলসম্পদ এবং সামাজিক ন্যায় দফতরের মন্ত্রী পীযূষ হাজরিকা দাঁড়িয়ে বলে বসেন, ‘সরকারি কর্মচারীদের প্ৰতিমাসেই বেতন বাড়ে। প্রতিমাসে দুশো থেকে তিনশো টাকা করে বাড়ে বেতন। তাই বিদ্যুৎ মাশুল বাড়ার বিষয়টি তেমন বড় ব্যাপার নয়। নিয়মমাফিক মাশুল বাড়বেই। বেশি বাড়িলে আমরা ব্যবস্থা নেব।’
মন্ত্রীর এই যুক্তি শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন বিরোধীরা। পরে অন্য বিদ্যুৎ সহ অন্য বিষয়ের সদুত্তর না পেয়ে কংগ্রেস বিধায়করা ওয়াকআউট করেন।
এদিকে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি সম্পৰ্কে আলোচনা করতে আজ বিকেলে বিভাগীয় মন্ত্ৰী নন্দিতা গারলোসার সঙ্গে বৈঠকে সংশ্লিষ্ট দফতরের শীর্ষ আধিকারিকরা।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top