News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Deputation:পশ্চিম জেলা শাসককে ডেপুটেশন ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের
Image

Deputation:পশ্চিম জেলা শাসককে ডেপুটেশন ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর : বিভিন্ন দাবি নিয়ে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের হাতে ডেপুটেশন প্রদান করল অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন৷ প্রতিনিধি দলে উপস্থিত অমল চক্রবর্তী বলেন , রাজধানীর মটরস্ট্যান্ড এলাকায় বহুতল দালান বাড়ি প্রকল্প নির্মানের কাজ ইতিমধ্যে শিলান্যাস হওয়ার পথে৷ তবে এলাকায় ছোট গাড়ির অনেকগুলি যাত্রী ষ্ট্যান্ড ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্টল রয়েছে৷ যান শ্রমিক ও ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এই কাজ শুরু হলে তারা ভীষণ ক্ষতির সম্মুখীন হবেন৷ হয়রানির শিকার হবেন নিত্যযাত্রীরা৷ তাই তিনি বলেন, বহুতল দালান বাড়ি নির্মান সময়সাপেক্ষ কাজ৷ এসময়ে কোন পরিবহণ শ্রমিক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীকে যাতে উচ্ছেদ না হতে হয় তা  বিবেচনা করে যেন ব্যবস্থা গ্রহণ করেন মহকুমা শাসক৷ দালান বাড়ি কিংবা পার্কিং স্থল নির্মান পরিকল্পনায় সব শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে ভবিষ্যতে সুবন্দোবস্ত পায় তার প্রতিশ্রুতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top