News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেরলের কোল্লাম থেকে শুরু ভারত জোড়ো যাত্রা, অষ্টম দিনে পড়ল এই পদযাত্রা
Image

কেরলের কোল্লাম থেকে শুরু ভারত জোড়ো যাত্রা, অষ্টম দিনে পড়ল এই পদযাত্রা

কোল্লাম, ১৬ সেপ্টেম্বর (হি.স.): দেখতে দেখতে অষ্টম দিনে পড়ল রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের “ভারত জোড়া যাত্রা”। কংগ্রেসের “ভারত জোড়ো যাত্রা”-র কেরল পর্বে, শুক্রবার সকালে কোল্লাম থেকে শুরু হয় পদযাত্রা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় অংশ নেন শতাধিক নেতা ও কর্মীরা। কেরল বিধানসভাযর বিরোধী দলনেতা ভি ডি সতীসান, কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল, কংগ্রেসের সিনিয়র নেতা রমেশ চেনিথালা, কে মুরলীধরন, আরএসপি নেতা এন কে প্রেমচন্দ্রন প্রমুখকে রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় হাঁটতে দেখা গিয়েছে।

শুক্রবার সকাল ৬.৪৫ মিনিতবে কোল্লাম থেকে শুরু হয়েছে “ভারত জোড়া যাত্রা”। ১৩ কিলোমিটার পথ অতিক্রম করার পর সমুদ্রের তীরে নিন্দাকারায় থামবে পদযাত্রা। যাত্রাপথে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। কংগ্রেসের এই “ভারত জোড়া যাত্রা”-কে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে এদিনও উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে।

Releated Posts

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026

‘রাজনীতি এখন স্বার্থের খেলায় পরিণত হয়েছে’, সমাজ থেকেই পরিবর্তনের ডাক মোহন ভাগবতের

নিউইয়র্ক, ৩০ আগস্ট (আইএএনএস): রাজনীতি এখন অনেকটাই “স্বার্থের খেলায়” পরিণত হয়েছে বলে মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top