News Flash

  • Home
  • বিদেশ
  • যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ফের মিলল গণকবর, রুশ দখলমুক্ত ইজিয়ুমে উদ্ধার ৪৪০টি দেহ
Image

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ফের মিলল গণকবর, রুশ দখলমুক্ত ইজিয়ুমে উদ্ধার ৪৪০টি দেহ

কিভ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): রাশিয়ার দখলমুক্ত অঞ্চলে ফের গণকবরের সন্ধান পেল ইউক্রেন সেনা। খারকিভের অদূরে ইজিয়ুম শহরে মেলা ওই গণকবর থেকে বৃহস্পতিবার ৪৪০টি দেহ উদ্ধার করা হয়েছে। খারকিভ প্রশাসন সূত্রের খবর, নিহতেরা সকলেই অসামরিক নাগরিক। খারকিভ অঞ্চলের পুলিশ আধিকারিক সেরহি বোলভিনভ বলেন, ‘‘কী ভাবে ইজিয়ুমের ওই নাগরিকদের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।’’

প্রসঙ্গত, ইউক্রেন সেনার প্রত্যাঘাতে গত সপ্তাহেই খারকিভ প্রদেশের ইজিয়ুম শহর হারিয়েছিল রাশিয়া। এর পর খারকিভের ৯০ কিলোমিটার পূর্বে রুশ সীমান্তবর্তী শহর বারলুক হাতছাড়া হয়। তার আগে দক্ষিণের খেরসন প্রদেশের বিস্তীর্ণ এলাকাও রুশ দখলমুক্ত করেছে ইউক্রেন বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতিমধ্যেই জানিয়েছেন, ‘‘রুশ সেনার দখল থেকে ইতিমধ্যেই আমাদের দেশের ৬,০০০ বর্গকিলোমিটার অঞ্চল মুক্ত।”

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top